1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
তারেক রহমানের বক্তব্য বিকৃতভাবে প্রকাশের অভিযোগ পররাষ্ট্র মন্ত্রণালয়ের - bdtelegraph24.com
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
দুর্গাপুরে আড়াইশ কৃষকের মাঝে উচ্চ ফলনশীল বীজ ধান বিতরণ নাসিরনগরে জাল নোটসহ আটক ১ রাঙামাটির দুর্গম স্কুলে সেনাবাহিনীর মানবিক সহায়তা, পেল সোলার ব্যাটারি লোহাগাড়ায় অবৈধ পার্কিং ও যানজট: ঈগল পরিবহনের বিরুদ্ধে মামলা ঐতিহ্যবাহী রাস পূজা উপলক্ষে সুন্দরবনের দুবলার চরে পুণ্যার্থীদের যাত্রা শুরু রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান টেকনাফে পাচারের সময় নারী-শিশুসহ ৮ রোহিঙ্গা উদ্ধার শ্রীপুরে শ্রমিক ও বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষ, যান চলাচল বন্ধ তারেক রহমানের বক্তব্য বিকৃতভাবে প্রকাশের অভিযোগ পররাষ্ট্র মন্ত্রণালয়ের গাজায় ইসরাইলি ড্রোন হামলা ও গুলিতে নিহত ৪

তারেক রহমানের বক্তব্য বিকৃতভাবে প্রকাশের অভিযোগ পররাষ্ট্র মন্ত্রণালয়ের

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • ২ জন খবরটি পড়েছেন

নিউজ ডেস্ক
রবিবার (২২ নভেম্বর), বিকাল ৪টা ৪৫ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

লালমনিরহাটে দেওয়া তারেক রহমানের বক্তব্য ভারতীয় কয়েকটি গণমাধ্যম বিকৃতভাবে উপস্থাপন করেছে বলে জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। আওয়ামী লীগের সহিংস কর্মকাণ্ড নিয়ে করা মন্তব্যে তিনি কোনো দেশের নাম উল্লেখ করেননি বলে মন্ত্রণালয়ের এক কর্মকর্তা নিশ্চিত করেছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর বক্তব্যে কোনো নির্দিষ্ট দেশের নাম নেননি। ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত সংবাদে তাঁর বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। তিনি আরও বলেন, আওয়ামী লীগের ফ্যাসিস্ট সন্ত্রাসীরা দেশে তাণ্ডব চালাচ্ছে এবং এই সন্ত্রাসী কর্মকাণ্ড আন্তর্জাতিক পর্যায়ে ছড়িয়ে দিচ্ছে, যা দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে।

এসব জঘন্য কর্মকাণ্ড বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। প্রবাসী বাংলাদেশিদের নেতিবাচকভাবে উপস্থাপনের মাধ্যমে তাদেরও ক্ষতিগ্রস্ত করা হচ্ছে। এই ভয়াবহ হুমকির শিকড় আরও বিস্তৃত হওয়ার আগেই তা নির্মূলে সব দেশের দায়িত্ব রয়েছে।

গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর মডেল খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন শেষে জেলা বিএনপি আয়োজিত জনসভায় বক্তব্য দেন তারেক রহমান। সেখানে তিনি বলেন, দীর্ঘ ১৬ বছর দেশ শাসনের পর পালিয়ে যাওয়া একটি সন্ত্রাসী গোষ্ঠী আবারও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। তারা নতুন করে অগ্নিসংযোগ ও মানুষ হত্যার রাজনীতিতে মেতে উঠেছে।

তারেক রহমান বলেন, ‘আসুন, ২০২৪ সালের মতো আবারও আমরা প্রস্তুতি নিই, যাতে এই সন্ত্রাসীদের উপযুক্ত জবাব দিতে পারি। আজ আমি সেই প্রস্তুতি নেওয়ার আহ্বান জানাচ্ছি।’

এদিকে প্রধানমন্ত্রীর বক্তব্য নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল গত শুক্রবার (২০ নভেম্বর) নয়াদিল্লিতে নিয়মিত সংবাদ সম্মেলনে প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক গড়ে তোলাই ভারতের ধারাবাহিক অবস্থান। তবে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করতে আগ্রহী নয় ভারত।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar