1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
আশুলিয়ায় ফের শ্রমিক অসন্তোষ: ৫০ কারখানায় ছুটি ঘোষণা - bdtelegraph24.com
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
দুর্গাপুরে আড়াইশ কৃষকের মাঝে উচ্চ ফলনশীল বীজ ধান বিতরণ নাসিরনগরে জাল নোটসহ আটক ১ রাঙামাটির দুর্গম স্কুলে সেনাবাহিনীর মানবিক সহায়তা, পেল সোলার ব্যাটারি লোহাগাড়ায় অবৈধ পার্কিং ও যানজট: ঈগল পরিবহনের বিরুদ্ধে মামলা ঐতিহ্যবাহী রাস পূজা উপলক্ষে সুন্দরবনের দুবলার চরে পুণ্যার্থীদের যাত্রা শুরু রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান টেকনাফে পাচারের সময় নারী-শিশুসহ ৮ রোহিঙ্গা উদ্ধার শ্রীপুরে শ্রমিক ও বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষ, যান চলাচল বন্ধ তারেক রহমানের বক্তব্য বিকৃতভাবে প্রকাশের অভিযোগ পররাষ্ট্র মন্ত্রণালয়ের গাজায় ইসরাইলি ড্রোন হামলা ও গুলিতে নিহত ৪

আশুলিয়ায় ফের শ্রমিক অসন্তোষ: ৫০ কারখানায় ছুটি ঘোষণা

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • ৩০ জন খবরটি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক
শনিবার (২১ নভেম্বর), বিকেল ৩টা ২০ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

শিল্পাঞ্চল আশুলিয়ায় আবারও শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। শ্রমিকদের মধ্যে অসন্তোষ ও উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হওয়ায় নিরাপত্তার স্বার্থে অন্তত ৫০টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এতে শিল্পাঞ্চলজুড়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

শনিবার সকাল থেকে শ্রমিকরা বিভিন্ন কারখানায় কাজে যোগ দিলেও কয়েকটি কারখানায় অসন্তোষ দেখা দেয়। পরিস্থিতি বিবেচনায় একের পর এক কারখানায় ছুটি ঘোষণা করা হয়। হঠাৎ ছুটির সিদ্ধান্তে কর্মস্থলে এসে বিপাকে পড়েন শ্রমিকরা। অনেকেই কারখানার সামনে ছুটির নোটিশ দেখে ফিরে যান।

শিল্পাঞ্চলের বিভিন্ন কারখানার সামনে শ্রমিকদের উপস্থিতি দেখা গেলেও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গুরুত্বপূর্ণ সড়ক, কারখানার প্রবেশপথ ও আশপাশের এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে।

শ্রমিক অসন্তোষের কারণে বারবার কারখানা বন্ধ ও উৎপাদন ব্যাহত হওয়ায় শিল্পাঞ্চলের স্বাভাবিক কার্যক্রম নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। এতে উৎপাদন ঘাটতি এবং পোশাক রপ্তানির নির্ধারিত লক্ষ্যমাত্রা ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম বলেন, সকাল থেকে শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিয়েছিলেন। পরে কয়েকটি কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দিলে শেষ খবর পাওয়া পর্যন্ত ৫০ কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। তবে এখন পর্যন্ত তেমন কোনো বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar