1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
কাগজে-কলমে ৬০ শিক্ষার্থী, বাস্তবে মাত্র ৪: বেতন নিচ্ছেন ১৪ শিক্ষক-কর্মচারী - bdtelegraph24.com
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
শিরোনাম :
পাহাড়ের কৃষি আধুনিকায়নে ৭ কোটি টাকার কৃষিযন্ত্র দিচ্ছে রাঙামাটি জেলা পরিষদ হরমুজ প্রণালিতে হামলার জেরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি মোংলায় ভিক্ষুকের কাছে জাল টাকা ভাঙাতে গিয়ে ধরা পড়লেন কারবারি দেশে কোনো ফ্যাসিবাদী শক্তি ও সন্ত্রাসের স্থান হবে না: জামায়াত আমির কাপ্তাই লেকে জাতীয় দূরপাল্লার সাঁতার প্রতিযোগিতা: সেরা ফয়সাল ও মুক্তি অভয়নগরে জাহাজের ধাক্কায় বালুভর্তি বাল্কহেড ডুবি, নৌযান চলাচল বন্ধ জবিতে ছাত্রলীগ সংশ্লিষ্টতার অভিযোগে ছাত্রদলের অভিযান, শিক্ষককে জিজ্ঞাসাবাদ; আটক ৪ কর্মকর্তা গ্রাম থেকে শহর-প্রযুক্তির মাধ্যমে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে বিপিডিএর উদ্যোগ প্রথম ধাপে ১,০২৬ ইউপিতে ভোট, তালিকা প্রকাশ বৃহস্পতিবার নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন দিল নিকার

কাগজে-কলমে ৬০ শিক্ষার্থী, বাস্তবে মাত্র ৪: বেতন নিচ্ছেন ১৪ শিক্ষক-কর্মচারী

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ৩৫ জন খবরটি পড়েছেন

সংবাদদাতা, কিশোরগঞ্জ
সোমবার (১৬ নভেম্বর), ২০২৬

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

কিশোরগঞ্জের পাকুন্দিয়ার তারাকান্দি কুঁড়েরপাড় নিম্নমাধ্যমিক বালিকা বিদ্যালয়ে কাগজে-কলমে ৬০ জন শিক্ষার্থী থাকলেও বাস্তবে উপস্থিতির সংখ্যা মাত্র চারজন। এত কম শিক্ষার্থীর বিপরীতে বিদ্যালয়টিতে আটজন শিক্ষক ও ছয়জন কর্মচারীসহ মোট ১৪ জন নিয়মিত সরকারি বেতন-ভাতা তুলছেন। গত বৃহস্পতিবার বিদ্যালয়টিতে গিয়ে এই চরম অব্যবস্থাপনার চিত্র পাওয়া যায়।

সকালে বিদ্যালয়টিতে গিয়ে শ্রেণিকক্ষে সুনসান নীরবতা দেখা যায়। ষষ্ঠ শ্রেণির কক্ষে দুজন এবং সপ্তম ও অষ্টম শ্রেণিতে একজন করে শিক্ষার্থী উপস্থিত ছিল। এই চার শিক্ষার্থীকে পাঠদান করছিলেন মাত্র একজন শিক্ষক। অথচ বিদ্যালয়টিতে শিক্ষক ও কর্মচারী মিলিয়ে ১৪ জন কর্মরত রয়েছেন, যারা নিয়মিত সরকারি বেতন-ভাতা নিচ্ছেন।

বিদ্যালয় সূত্রে জানা যায়, ১৯৮৬ সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়ে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ৬০ জন শিক্ষার্থী দেখানো হলেও বাস্তবে উপস্থিতি নগণ্য। হাজিরা খাতা পর্যালোচনা করে দেখা যায়, গত আগস্ট মাস থেকে খাতার অধিকাংশ অংশই ফাঁকা রাখা হয়েছে। এছাড়া শিক্ষার্থীদের জন্য বরাদ্দ করা বই বিদ্যালয়ের অফিসকক্ষে স্তূপ করে রাখা হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, করোনার আগে প্রতিটি শ্রেণিতে ২০ জনের বেশি শিক্ষার্থী নিয়মিত ক্লাস করত। কিন্তু শিক্ষার পরিবেশ ও শিক্ষকদের কার্যক্রমের প্রতি অনীহার কারণে শিক্ষার্থীর সংখ্যা ধারাবাহিকভাবে কমছে। দীর্ঘদিন ধরে শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে শিক্ষকদের কোনো কার্যকর মতবিনিময়ও হচ্ছে না।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাফুজুল আলম বলেন, “বিদ্যালয়ের এক কিলোমিটারের মধ্যে তিনটি শিক্ষাপ্রতিষ্ঠান ও কওমি মাদ্রাসা রয়েছে। এছাড়া অনেক শিক্ষার্থী কিন্ডারগার্টেনে পড়াশোনা করছে, যার ফলে ছাত্রীসংখ্যা কমে গেছে।”

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ওমর ফারুক বলেন, “শিক্ষার্থী বাড়ানোর জন্য বিদ্যালয় কর্তৃপক্ষকে বারবার তাগিদ দেওয়া হয়েছে। আমরা সরেজমিন গিয়ে বিষয়টি দেখেছি। আশপাশের কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের দেখিয়ে তারা বিদ্যালয় পরিচালনা করছেন।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূপম দাস বলেন, “বিদ্যালয়টির বিরুদ্ধে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দেব। পরবর্তী সময়ে কী পদক্ষেপ নেওয়া হয়, তা আমি তদারকি করব।”

সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন বলেন, “শিক্ষক আছেন অথচ শিক্ষার্থী নেই—এমন পরিস্থিতি কোনোভাবেই কাম্য নয়। এ বিষয়ে প্রশাসনকে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য বলব।”

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar