1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
দেশে কোনো ফ্যাসিবাদী শক্তি ও সন্ত্রাসের স্থান হবে না: জামায়াত আমির - bdtelegraph24.com
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
শিরোনাম :
সরকার ও বিরোধী দলের শীর্ষ নেতাদের ওপর হামলার ছক কষছে আওয়ামী লীগ গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় আগুন, গ্রেপ্তার নেতা-কর্মীদের ছিনিয়ে নেওয়ার অভিযোগ গাজীপুরে পোশাক শ্রমিকদের দফায় দফায় বিক্ষোভ ও সড়ক অবরোধে ঘূর্ণিঝড় ‘আকভান’: উপকূলীয় বন্দরগুলোতে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত নেত্রকোনায় অন্তঃসত্ত্বা প্রধান শিক্ষককে হেনস্তা, দুই বিএনপি নেতাকে শোকজ অভয়নগরে ট্রাক থেকে ৩০০ বস্তা সরকারি সার ও তেল চুরি শ্যামনগরে হরিনগর হাট-বাজার ব্যবস্থাপনা কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন পদত্যাগ করলেন বিএনপির এমপি ওসমান ফারুক, কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ বাঘারপাড়া ডিগ্রি কলেজে গাছ কাটার ঘটনায় ১৮ দিনেও তদন্ত প্রতিবেদন জমা পড়েনি

দেশে কোনো ফ্যাসিবাদী শক্তি ও সন্ত্রাসের স্থান হবে না: জামায়াত আমির

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ৪০ জন খবরটি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক
সোমবার (১৬ নভেম্বর, ২০২৬) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, অনতিবিলম্বে সরকারকে জনগণের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে কার্যকর পদক্ষেপ নিতে হবে। তিনি বলেন, জাতি দেখতে চায়, এদেশে আর কোনো ফ্যাসিবাদী শক্তি ও সন্ত্রাসের স্থান হবে না। সোমবার রাজধানীর আল ফালাহ মিলনায়তনে দলের কেন্দ্রীয় কর্মপরিষদের বৈঠকে তিনি এসব কথা বলেন।

জামায়াত আমির বলেন, দেশের বিভিন্ন জায়গায় যা ঘটছে তা উদ্বেগের বিষয়। এসব ঘটনার বিষয়ে সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের বক্তব্য জাতির জন্য হতাশাব্যঞ্জক। দেশ ও জাতি বর্তমানে একটি কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড়িয়ে আছে।

জুলাই বিপ্লবে ১ হাজার ৪০০ জনের অধিক শহীদ এবং হাজার হাজার আহতের বিনিময়ে অর্জিত এ বাংলাদেশে গণভোটের ম্যান্ডেট সময়ের অপরিহার্য দাবি। আমরা বরাবরই বলে আসছি, সংসদে আমাদের অবস্থান হবে একটি দায়িত্বশীল বিরোধী দলের। জনগণের কণ্ঠস্বর হয়ে সবসময় ভূমিকা রাখব এবং কোনো অন্যায়ের সঙ্গে আপস করব না।

ডা. শফিকুর রহমান আরও বলেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সম্পদ নিয়ে পর্দার আড়ালে কী হচ্ছে, তা জাতি জানতে চায়। তিনি বলেন, আমরা জাতির গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে ইতোমধ্যে নোটিশ দিয়েছি। যদি সংসদে এসবের জবাব না পাওয়া যায়, তবে জনগণের আদালতে কথা বলতে হবে।

সংগঠনের দায়িত্বশীলদের উদ্দেশে তিনি বলেন, মুমিন হিসেবে আখিরাতকে প্রধান লক্ষ্য রেখে প্রাত্যহিক জীবন পরিচালনা করতে হবে। সংগঠনের সব কর্মকাণ্ডে নৈতিকতা, আদর্শ ও দ্বীনি মূল্যবোধের প্রতিফলন ঘটাতে হবে। প্রতিটি দায়িত্বশীলকে সংগঠন পরিচালনায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও সক্ষমতার মাত্রা বাড়াতে হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar