1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
সরকার ও বিরোধী দলের শীর্ষ নেতাদের ওপর হামলার ছক কষছে আওয়ামী লীগ - bdtelegraph24.com
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
শিরোনাম :
মিরপুর-১২ নম্বরে পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ গণভোটের রায় মানলে সরকারের পাশে থাকবে জামায়াত বেনাপোল বন্দরে শুল্ক ফাঁকি দিয়ে পণ্য পাচারকালে ১৬ লাখ টাকার ব্লেড জব্দ ভারতে পালিয়ে থাকা স্বেচ্ছাসেবক লীগ নেতাকে দেশে আনার পরিকল্পনা, বিজিবির হাতে আটক ২ শেখ হাসিনাকে ঘিরে ঢাকা-দিল্লির কূটনৈতিক সংকট: ত্রিমুখী চাপে ভারত চট্টগ্রামে খাবার খেতে নেমে পুলিশের পিকআপ ভ্যান হারালেন সদস্যরা দেউলিয়ার পথে বাংলাদেশের ব্যাংকিং খাত, হিমশিম খাচ্ছে অন্তর্বর্তী সরকার অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে কঠোর অবস্থানে ১৭ বিজিবি গোপালগঞ্জে থানা ভাঙচুর ও অগ্নিসংযোগ: আসামি ছিনতাই, মোতায়েন ২১ প্লাটুন বিজিবি পোশাক শ্রমিকদের আন্দোলনের সুযোগ নিয়ে নাশকতা: জড়িত নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা

সরকার ও বিরোধী দলের শীর্ষ নেতাদের ওপর হামলার ছক কষছে আওয়ামী লীগ

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ১০ জন খবরটি পড়েছেন

নিউজ ডেস্ক
১৭ নভেম্বর ২০২৬, রাত ৯টা ৫১ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনাকে কেন্দ্র করে সরকার ও বিরোধী দলের শীর্ষ নেতাদের ওপর হামলার ছক কষছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ। ব্রিটিশ সংবাদমাধ্যম ‘এম্পায়ার লেন্সের’ এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, দলটির শীর্ষ নেতৃত্ব থেকে সরকার ও বিরোধী জোটের গুরুত্বপূর্ণ নেতাদের লক্ষ্য করে হামলার নির্দেশনা দেওয়া হয়েছে। এমনকি পরিকল্পিত হত্যাকাণ্ডের আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না দলটির তৃণমূল পর্যায়ের কয়েকজন নেতাকর্মী।

প্রতিবেদনে বলা হয়েছে, নিষিদ্ধ ছাত্রলীগের জেলা পর্যায়ের কয়েকজন নেতা জানিয়েছেন, আওয়ামী লীগের শীর্ষ পর্যায় থেকে এসব হামলার নির্দেশ দেওয়া হয়েছে। তবে এসব দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি এম্পায়ার লেন্স। এ বিষয়ে আওয়ামী লীগের পক্ষ থেকেও প্রকাশ্যে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

হামলার ঝুঁকিতে থাকা ব্যক্তিদের তালিকায় বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতাদের নাম রয়েছে। এর মধ্যে বিএনপির রুহুল কবির রিজভী, আমানউল্লাহ আমান, তানভীর আহমেদ রবিন, হাবিব-উন-নবী খান সোহেল, আমিনুল হক ও সুলতান সালাউদ্দিন টুকু রয়েছেন। জামায়াতে ইসলামীর মাসুদ সাঈদী, শেখ মনজুরুল হক রাহাদ ও ড. শফিকুল ইসলাম মাসুদ এবং এনসিপির হাসনাত আবদুল্লাহ, আব্দুল হান্নান মাসউদ ও ডা. মাহমুদা মিতুর নামও তালিকায় উল্লেখ করা হয়েছে।

এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল এবং অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার নামও সম্ভাব্য লক্ষ্যবস্তুর তালিকায় রয়েছে বলে দাবি করা হয়েছে।

দক্ষিণ এশিয়ার রাজনৈতিক দলগুলো নিয়ে কাজ করা এক আন্তর্জাতিক গোয়েন্দা বিশ্লেষক এম্পায়ার লেন্সকে বলেন, আওয়ামী লীগ বিক্ষিপ্ত সহিংসতার মাধ্যমে তাদের কর্মীদের সক্রিয় করা এবং পরিস্থিতি যাচাই করার চেষ্টা করছে। তবে বিদেশে অবস্থানরত দলটির কয়েকজন নেতা ডিসেম্বরেই বড় ধরনের অভিযান সফল হবে কি না, তা নিয়ে সন্দিহান।

সাম্প্রতিক সময়ে দেশে সহিংসতার নতুন ঢেউ দেখা দিয়েছে। গত ৯ নভেম্বর থেকে ১০ নভেম্বরের মধ্যে দেশের বিভিন্ন স্থানে পৃথক ঘটনায় একজন নিহত ও আটটি যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এছাড়া ১২ নভেম্বর কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় এনসিপির সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এসব সহিংসতার জন্য নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোকে দায়ী করছে সরকার।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar