1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
পোশাক শ্রমিকদের আন্দোলনের সুযোগ নিয়ে নাশকতা: জড়িত নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা - bdtelegraph24.com
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনাম :
মিরপুর-১২ নম্বরে পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ গণভোটের রায় মানলে সরকারের পাশে থাকবে জামায়াত বেনাপোল বন্দরে শুল্ক ফাঁকি দিয়ে পণ্য পাচারকালে ১৬ লাখ টাকার ব্লেড জব্দ ভারতে পালিয়ে থাকা স্বেচ্ছাসেবক লীগ নেতাকে দেশে আনার পরিকল্পনা, বিজিবির হাতে আটক ২ শেখ হাসিনাকে ঘিরে ঢাকা-দিল্লির কূটনৈতিক সংকট: ত্রিমুখী চাপে ভারত চট্টগ্রামে খাবার খেতে নেমে পুলিশের পিকআপ ভ্যান হারালেন সদস্যরা দেউলিয়ার পথে বাংলাদেশের ব্যাংকিং খাত, হিমশিম খাচ্ছে অন্তর্বর্তী সরকার অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে কঠোর অবস্থানে ১৭ বিজিবি গোপালগঞ্জে থানা ভাঙচুর ও অগ্নিসংযোগ: আসামি ছিনতাই, মোতায়েন ২১ প্লাটুন বিজিবি পোশাক শ্রমিকদের আন্দোলনের সুযোগ নিয়ে নাশকতা: জড়িত নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা

পোশাক শ্রমিকদের আন্দোলনের সুযোগ নিয়ে নাশকতা: জড়িত নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ৫ জন খবরটি পড়েছেন

নিউজ ডেস্ক
১৮ নভেম্বর ২০২৬, সন্ধ্যা ৬:৩৮

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

রাজধানীর মিরপুর, গাজীপুর, সাভার, আশুলিয়া ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে পোশাক শ্রমিকদের চলমান আন্দোলনের সুযোগ নিয়ে সহিংসতা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের জড়িত থাকার প্রমাণ মিলেছে। পুলিশের তদন্ত, গোয়েন্দা তথ্য এবং ফ্যাক্টচেক টিমের অনুসন্ধানে শ্রমিক আন্দোলনের আড়ালে এসব নাশকতার সঙ্গে জড়িতদের শনাক্ত করা হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ও গোয়েন্দা (ডিবি) পুলিশ জানায়, মিরপুর, গাজীপুর ও আশুলিয়াসহ বিভিন্ন এলাকায় পুলিশের ওপর হামলা, গাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরে জড়িত থাকার অভিযোগে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বেশ কয়েকজন নেতাকর্মীকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের অনেকেই স্থানীয় পোশাক শ্রমিক নন, বরং বিভিন্ন জেলা থেকে এসে আন্দোলনে অনুপ্রবেশ করেছেন।

এ প্রসঙ্গে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হাসান মোহাম্মদ নাছের রিকাবদার বলেন, “দেশে চলমান শ্রমিক আন্দোলনে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর অংশগ্রহণের প্রমাণ পাওয়া গেছে। এ ঘটনায় ইতোমধ্যে দলটির বেশকিছু নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।”

পুলিশের তথ্য অনুযায়ী, নাশকতামূলক কর্মকাণ্ডের ছবি ও ভিডিও পাঠানোর পর মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অর্থ দেওয়ার প্রমাণ পাওয়া গেছে। গোয়েন্দারা গ্রেফতার ব্যক্তিদের মোবাইল ফোনে ২০ থেকে ২৫টি অনলাইন গ্রুপের সন্ধান পেয়েছেন, যেখানে ছবি, ভিডিও ও অবস্থানের তথ্য আদান-প্রদান হতো। এছাড়া গত ১ নভেম্বর পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের দায় স্বীকার করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়ার অভিযোগে রাজীব চন্দ্র দাস নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।

সরকারের কঠোর হুঁশিয়ারি

পোশাক শ্রমিকদের চলমান পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, “রাজনৈতিক উদ্দেশ্যে কোনো মহল শ্রমিকদের উসকানি দিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করলে তা কঠোর হাতে দমন করা হবে। গার্মেন্টস শ্রমিকদের দাবির সঙ্গে সাম্প্রতিক নাশকতার সম্পর্ক নেই, এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে।”

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেন, “সরকার নির্ধারিত সময়ের আগেই মজুরি বোর্ড গঠন করেছে। তা সত্ত্বেও চলমান আন্দোলনে সহিংসতা ও নাশকতার পেছনে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের লুটপাটের অর্থ বিনিয়োগের সংযোগ থাকতে পারে।”

বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বলেন, “কারখানার অভ্যন্তরে কিছু শ্রমিক বাইরের মহলের উসকানিতে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন এবং অন্য শ্রমিকদের কাজে যোগ দিতে বাধা দিচ্ছেন। এ ধরনের কর্মকাণ্ড শিল্পাঞ্চলের সামগ্রিক পরিবেশ ও উৎপাদন কার্যক্রমকে ব্যাহত করছে।”

শ্রমিক সংগঠনের নেতারাও এই নাশকতার নিন্দা জানিয়েছেন। সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি নাজমা আক্তার বলেন, “মজুরি বোর্ড গঠনের পরও বিভিন্ন স্থানে শ্রমিকদের নাম ব্যবহার করে আন্দোলন ও নাশকতার ঘটনা ঘটছে। এসব ঘটনায় প্রকৃত শ্রমিকদের সম্পৃক্ততা নেই, বরং এগুলো রাজনৈতিক আন্দোলনের অংশ।”

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar