1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
মিরপুর-১২ নম্বরে পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ - bdtelegraph24.com
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনাম :
মিরপুর-১২ নম্বরে পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ গণভোটের রায় মানলে সরকারের পাশে থাকবে জামায়াত বেনাপোল বন্দরে শুল্ক ফাঁকি দিয়ে পণ্য পাচারকালে ১৬ লাখ টাকার ব্লেড জব্দ ভারতে পালিয়ে থাকা স্বেচ্ছাসেবক লীগ নেতাকে দেশে আনার পরিকল্পনা, বিজিবির হাতে আটক ২ শেখ হাসিনাকে ঘিরে ঢাকা-দিল্লির কূটনৈতিক সংকট: ত্রিমুখী চাপে ভারত চট্টগ্রামে খাবার খেতে নেমে পুলিশের পিকআপ ভ্যান হারালেন সদস্যরা দেউলিয়ার পথে বাংলাদেশের ব্যাংকিং খাত, হিমশিম খাচ্ছে অন্তর্বর্তী সরকার অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে কঠোর অবস্থানে ১৭ বিজিবি গোপালগঞ্জে থানা ভাঙচুর ও অগ্নিসংযোগ: আসামি ছিনতাই, মোতায়েন ২১ প্লাটুন বিজিবি পোশাক শ্রমিকদের আন্দোলনের সুযোগ নিয়ে নাশকতা: জড়িত নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা

মিরপুর-১২ নম্বরে পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ২ জন খবরটি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক
বুধবার (১৮ নভেম্বর) দুপুর ১২টা

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

রাজধানীর মিরপুর-১২ নম্বরে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) দুপুরে সড়ক অবরোধকে কেন্দ্র করে এ সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর পৌনে ১২টার দিকে পোশাক শ্রমিকরা মিরপুর-১২ নম্বরে জড়ো হয়ে সড়ক অবরোধের চেষ্টা করেন। পুলিশ ও বিজিবি তাদের রাস্তা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। জবাবে পুলিশ প্রায় ১০ থেকে ১২টি সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জালাল উদ্দীন বলেন, সকাল সাড়ে ১১টার পর পোশাক শ্রমিকরা মিরপুর-১১ মেট্রোস্টেশন এলাকায় জড়ো হন। পরে তারা বিক্ষোভ মিছিল নিয়ে মিরপুর-১২ নম্বরে গিয়ে সড়ক অবরোধ করেন। তাদের রাস্তা থেকে সরিয়ে দিতে গেলে তারা পুলিশের ওপর হামলা চালান।

এর আগে সকালে রাজধানীর কাফরুলে কয়েকজন নারী শ্রমিককে লাঞ্ছিত করার অভিযোগকে কেন্দ্র করে শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ প্রায় ১০টি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। একই এলাকায় সকালে বিএনপি নেতাকর্মীদের সঙ্গেও পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছিল।

মিরপুর বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার (এডিসি) জাহিদ হাসান বলেন, মাইকিং করে শ্রমিকদের সড়ক অবরোধ না করার সতর্কবার্তা দেওয়া হয়। কিন্তু তারা তা না মেনে উল্টো ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন। সেখানে প্রায় ৩০০ থেকে ৪০০ শ্রমিক জড়ো হয়েছিলেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar