1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
দেউলিয়ার পথে বাংলাদেশের ব্যাংকিং খাত, হিমশিম খাচ্ছে অন্তর্বর্তী সরকার - bdtelegraph24.com
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনাম :
মিরপুর-১২ নম্বরে পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ গণভোটের রায় মানলে সরকারের পাশে থাকবে জামায়াত বেনাপোল বন্দরে শুল্ক ফাঁকি দিয়ে পণ্য পাচারকালে ১৬ লাখ টাকার ব্লেড জব্দ ভারতে পালিয়ে থাকা স্বেচ্ছাসেবক লীগ নেতাকে দেশে আনার পরিকল্পনা, বিজিবির হাতে আটক ২ শেখ হাসিনাকে ঘিরে ঢাকা-দিল্লির কূটনৈতিক সংকট: ত্রিমুখী চাপে ভারত চট্টগ্রামে খাবার খেতে নেমে পুলিশের পিকআপ ভ্যান হারালেন সদস্যরা দেউলিয়ার পথে বাংলাদেশের ব্যাংকিং খাত, হিমশিম খাচ্ছে অন্তর্বর্তী সরকার অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে কঠোর অবস্থানে ১৭ বিজিবি গোপালগঞ্জে থানা ভাঙচুর ও অগ্নিসংযোগ: আসামি ছিনতাই, মোতায়েন ২১ প্লাটুন বিজিবি পোশাক শ্রমিকদের আন্দোলনের সুযোগ নিয়ে নাশকতা: জড়িত নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা

দেউলিয়ার পথে বাংলাদেশের ব্যাংকিং খাত, হিমশিম খাচ্ছে অন্তর্বর্তী সরকার

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ২০ জন খবরটি পড়েছেন

নিউজ ডেস্ক
বুধবার (১৮ নভেম্বর), ২০২৬ | সন্ধ্যা ৭:৫৮

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বাংলাদেশের ব্যাংকিং খাতের একটি বড় অংশ এখন দেউলিয়ার দ্বারপ্রান্তে রয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে ব্যাপক ব্যাংক লুটপাট ও দুর্নীতির কারণে এই খাতের খেলাপি ঋণের বোঝা অসহনীয় পর্যায়ে পৌঁছেছে। লন্ডনের বিখ্যাত সাময়িকী দ্য ইকোনমিস্টের সাম্প্রতিক এক প্রতিবেদনে উঠে এসেছে, রাজনৈতিক অস্থিরতা ও অর্থনৈতিক অব্যবস্থাপনার ফলে পুরো খাতটিই এখন কার্যত দেউলিয়া অবস্থায় রয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের ব্যাংকিং খাতের মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশই বর্তমানে খেলাপি ঋণ বা এনপিএল। এই হার প্রতিবেশী দেশ ভারতের ১.৭ শতাংশ ও পাকিস্তানের ৫ শতাংশের তুলনায় উদ্বেগজনকভাবে বেশি। ঝুঁকিভিত্তিক সম্পদের বিপরীতে মূলধনের অনুপাত ঋণাত্মক ৩.৮ শতাংশে নেমে আসায় ব্যাংকিং খাতের ভঙ্গুর দশা স্পষ্ট হয়ে উঠেছে।

ব্যাংকগুলোতে তারল্য সংকট প্রকট হওয়ায় সাধারণ আমানতকারীরা তাদের জমানো টাকা তুলতে পারছেন না। ঢাকার এক ক্যাফে মালিকসহ অনেক গ্রাহক অভিযোগ করেছেন, দীর্ঘ সময় ধরে ব্যাংকে গিয়েও তারা কোনো সুরাহা পাচ্ছেন না। সন্তানদের বিয়ে কিংবা জরুরি প্রয়োজনে জমানো অর্থ তুলতে না পেরে গ্রাহকরা চরম ভোগান্তিতে পড়েছেন।

ব্যাংক লুটপাটের উত্তরাধিকার

অন্তর্বর্তী সরকারের জন্য ব্যাংকিং খাতের সংকট মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, “ব্যাংক লুটপাটের মাধ্যমে অর্থ আত্মসাতের যে উত্তরাধিকার আমরা পেয়েছি, সেটিই এখন আমাদের মোকাবিলা করতে হচ্ছে।”

মূলত ইসলামি ব্যাংক এবং রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে খেলাপি ঋণের হার সবচেয়ে বেশি। আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ প্রভাবশালী ব্যক্তিদের এসব ব্যাংকের উচ্চপদে নিয়োগ দেওয়া হয়েছিল। বিশেষ করে এস আলম গ্রুপের মতো শিল্পগোষ্ঠীর বিরুদ্ধে জোরপূর্বক ব্যাংক দখলের অভিযোগ রয়েছে, যা এস আলম কর্তৃপক্ষ অস্বীকার করেছে।

অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ধীরগতি

ব্যাংকিং সংকটের প্রভাব পড়েছে দেশের সামগ্রিক অর্থনীতিতে। বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি গত ৩৩ বছরের মধ্যে সর্বনিম্ন ৪.৫ শতাংশে নেমে এসেছে। বিশ্বব্যাংকের পূর্বাভাস অনুযায়ী, ২০২৬ সালে টানা তৃতীয় বছরের মতো দারিদ্র্যের হার বাড়ার আশঙ্কা রয়েছে। কেন্দ্রীয় ব্যাংক জরুরি সহায়তা হিসেবে ৬২০ কোটি ডলার সরবরাহ করলেও, মুডিসের মতে, পুরো খাতকে পুনর্গঠন করতে জিডিপির ১০ শতাংশের সমপরিমাণ অর্থের প্রয়োজন।

সরকারের অবস্থান

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, “আমরা সমস্যাকে এড়িয়ে যাচ্ছি না। আমরা ব্যালান্সশিট বা আর্থিক হিসাবের খাতা পরিষ্কার করার চেষ্টা করছি। যদি কোনো ভালো সম্পদ থাকে, যার সহায়তা প্রয়োজন, সেটিকে সামান্য বাড়তি সময় দিয়ে ঋণ পরিশোধের সুযোগ করে দেওয়া হবে।” সূত্র- মানবজমিন

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar