নিউজ ডেস্ক
রবিবার (১৫ নভেম্বর ২০২৬), সন্ধ্যা ৭টা
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষে খেজুর, মাল্টা ও আপেল আমদানিতে শুল্ক কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। রবিবার অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে নিত্যপ্রয়োজনীয় এই ফলগুলোর আমদানি ব্যয় কমাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, খেজুর আমদানির ক্ষেত্রে আগামী বছরের ১০ মার্চ পর্যন্ত বিদ্যমান কাস্টমস শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। ব্যবসায়ীরা এই সময়ের মধ্যে কম শুল্কে খেজুর আমদানি করতে পারবেন।
অন্যদিকে, আগামী বছরের ২৪ জানুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত মাল্টা ও আপেল আমদানিতে বিদ্যমান মোট কর ১২১.৭৮ শতাংশ থেকে কমিয়ে ৬১ শতাংশ নির্ধারণ করা হয়েছে। রমজানে ফলের বাজার স্থিতিশীল রাখতে সরকার এই বিশেষ ছাড় দিয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।