1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
কুবির এমসিজে কমিউনিকেশন ক্লাবের নেতৃত্বে রিয়াদ-জয় - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
শিরোনাম :
কুবির এমসিজে কমিউনিকেশন ক্লাবের নেতৃত্বে রিয়াদ-জয় আওয়ামী লীগের কর্মকাণ্ড ও বিএনপিকে সতর্ক করে সারজিস আলমের পোস্ট এপেক সম্মেলনে ট্রাম্প, শি ও পুতিনের ঐতিহাসিক বৈঠক, শান্তি ঘোষণা রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে মিয়ানমার, ঐতিহাসিক রায় আইসিজের শ্যামনগরে নারী উদ্যোক্তাদের ভ্যালু চেইন বিষয়ক প্রশিক্ষণ ইউসিবিএল থেকে অর্থ আত্মসাৎ: সাবেক ভূমিমন্ত্রী জাবেদের ১৫ বছরের কারাদণ্ড খুলনায় পুলিশের উপস্থিতিতে পেট্রোল বোমা নিক্ষেপ, মোটরসাইকেলে চড়ে পালিয়েছে দুর্বৃত্তরা পররাষ্ট্র মন্ত্রণালয়ে কূটনীতিকদের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক কুবির বাসে আগুন দেওয়ার চেষ্টা, অল্পের জন্য রক্ষা পেলেন শিক্ষার্থীরা নাসিরনগরের ধানতুলিয়া গ্রামে যাত্রার নামে অশ্লীলতার অভিযোগ

কুবির এমসিজে কমিউনিকেশন ক্লাবের নেতৃত্বে রিয়াদ-জয়

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ৯ জন খবরটি পড়েছেন

তফসিরুল করিম
কুবি প্রতিনিধি.

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী সংগঠন কমিউনিকেশন ক্লাবের চতুর্থ কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিভাগের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ভোটগ্রহণ শেষে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।

নির্বাচনে সহসভাপতি পদে ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আতিকুর রহমান রিয়াদ এবং সাধারণ সম্পাদক পদে ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জয় রায় নির্বাচিত হয়েছেন। এ ছাড়া কোষাধ্যক্ষ পদে ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এল. কে. জুবায়েদ হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। গণমাধ্যমবিষয়ক সম্পাদক পদে ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফরহাদ কাউছার মনোনীত হয়েছেন।

এ ছাড়া শিল্প-সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক পদে রুবায়েত হোসাইন, ক্রীড়াবিষয়ক সম্পাদক পদে হাসান উদ্দীন সাগর এবং পরিবেশবিষয়ক সম্পাদক পদে সিফাত উল্লাহ নির্বাচিত হয়েছেন। কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন এনামুল হক, ফাউজিয়া ফারিহা ও মো. আল শাহরিয়ার সাওম।

বৃহস্পতিবার ভোটগ্রহণ শেষে নির্বাচনের ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন নির্বাচন কমিশনার ও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মাহমুদুল হাসান।

নির্বাচনে ভোট দিতে আসা ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ সাকিব খান বলেন, ‘ভোটের পরিবেশ খুবই সুন্দর ও সুশৃঙ্খল ছিল। বিশ্ববিদ্যালয় জীবনে প্রথমবার ভোট দিতে পেরে এবং সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখে খুব ভালো লেগেছে। আমরা প্রত্যাশা করি, নির্বাচিতরা শিক্ষার্থীদের স্বার্থে এবং বিভাগের উন্নয়নে ভালোভাবে কাজ করবেন।’

আরেক শিক্ষার্থী ইমাম হোসেন রানা বলেন, ‘বিশ্ববিদ্যালয় জীবনে প্রথম ভোট দিতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। সকাল থেকে ভোটগ্রহণের শেষ পর্যন্ত সিনিয়র আপু-ভাইয়েরা নানা সাজে ও উৎসাহ নিয়ে ভোট দিতে এসেছেন, যা আমাদের জন্য অনুপ্রেরণাদায়ক। এত সুন্দর ও উৎসবমুখর একটি নির্বাচন উপহার দেওয়ার জন্য বিভাগীয় প্রশাসনকেও ধন্যবাদ জানাই।’

নবনির্বাচিত সাধারণ সম্পাদক জয় রায় বলেন, ‘সাধারণ সম্পাদক পদে আমি একক প্রার্থী ছিলাম। ক্লাবের নিয়ম অনুযায়ী, একক প্রার্থীকে নির্বাচিত হতে ৫১ শতাংশ হ্যাঁ ভোট পেতে হয়। আমি অধিকাংশ ভোটারের হ্যাঁ ভোট পেয়ে নির্বাচিত হয়েছি। সবাই আমার ওপর আস্থা রেখে আমাকে নির্বাচিত করেছেন। তাঁদের সেই আস্থা রক্ষায় সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে দায়িত্ব পালনের চেষ্টা করব।’

নবনির্বাচিত সহসভাপতি আতিকুর রহমান রিয়াদ বলেন, ‘আজ আমাদের কমিউনিকেশন ক্লাবের চতুর্থ কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল। সহসভাপতি পদে শিক্ষার্থীদের বিপুল ভোটে আমি নির্বাচিত হয়েছি। শিক্ষার্থীদের চাহিদা পূরণে কাজ করে যাব। তাঁরা যেকোনো সমস্যা বা দাবি আমাদের কমিটির কাছে জানাতে পারবেন। আমরা শিক্ষকদের মাধ্যমে সেগুলো বাস্তবায়নের চেষ্টা করব, ইনশা আল্লাহ।’

নির্বাচন প্রসঙ্গে বিভাগের সহকারী অধ্যাপক মাহমুদুল হাসান বলেন, ‘কমিউনিকেশন ক্লাবের এ যাবৎকালের নির্বাচনগুলোর মধ্যে এবারই সবচেয়ে বেশি ভোটার উপস্থিতি লক্ষ্য করা গেছে। অত্যন্ত উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনের মধ্য দিয়ে শিক্ষার্থীরা ভোটগ্রহণ ও নির্বাচন পরিচালনার বাস্তব অভিজ্ঞতা অর্জন করছেন। ভবিষ্যতে তাঁরা যখন সাংবাদিক হিসেবে বিভিন্ন নির্বাচন কাভার করতে যাবেন, তখন এ অভিজ্ঞতা তাঁদের কাজে আসবে। তাঁরা বুঝতে পারবেন, কীভাবে একটি নির্বাচন পরিচালিত হয় এবং নির্বাচনী পরিবেশ কেমন থাকে।’

তিনি আরও বলেন, ‘কমিউনিকেশন ক্লাবের নির্বাচন শুধু একটি নির্বাচন নয়, এটি সহশিক্ষা কার্যক্রমেরও গুরুত্বপূর্ণ অংশ। এ নির্বাচন শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্বের বিকাশ, গণতান্ত্রিক চর্চা ও সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা তৈরিতে ভূমিকা রাখবে। শিক্ষার্থীদের মতামত ও প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় পুরো কমিটি নির্বাচিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।’

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar