1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শিক্ষামন্ত্রীর উপস্থিতিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের বরণ ও ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত  - bdtelegraph24.com
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনাম :
মিরপুর-১২ নম্বরে পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ গণভোটের রায় মানলে সরকারের পাশে থাকবে জামায়াত বেনাপোল বন্দরে শুল্ক ফাঁকি দিয়ে পণ্য পাচারকালে ১৬ লাখ টাকার ব্লেড জব্দ ভারতে পালিয়ে থাকা স্বেচ্ছাসেবক লীগ নেতাকে দেশে আনার পরিকল্পনা, বিজিবির হাতে আটক ২ শেখ হাসিনাকে ঘিরে ঢাকা-দিল্লির কূটনৈতিক সংকট: ত্রিমুখী চাপে ভারত চট্টগ্রামে খাবার খেতে নেমে পুলিশের পিকআপ ভ্যান হারালেন সদস্যরা দেউলিয়ার পথে বাংলাদেশের ব্যাংকিং খাত, হিমশিম খাচ্ছে অন্তর্বর্তী সরকার অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে কঠোর অবস্থানে ১৭ বিজিবি গোপালগঞ্জে থানা ভাঙচুর ও অগ্নিসংযোগ: আসামি ছিনতাই, মোতায়েন ২১ প্লাটুন বিজিবি পোশাক শ্রমিকদের আন্দোলনের সুযোগ নিয়ে নাশকতা: জড়িত নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা

শিক্ষামন্ত্রীর উপস্থিতিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের বরণ ও ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত 

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ৮ জন খবরটি পড়েছেন

আহম্মদ আব্দুল্লাহ, বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় ক্যাম্পাসের মুক্তমঞ্চে আয়োজিত হয় ওরিয়েন্টেশন ও নবীনবরণ অনুষ্ঠান।

প্রধান অতিথি শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, বিশ্ব এখন তীব্র প্রতিযোগিতার মুখে। এ অবস্থায় প্রচলিত শিক্ষাপদ্ধতির বাইরে গিয়ে শিক্ষার্থীদের জ্ঞান, দক্ষতা, সৃজনশীলতা ও প্রযুক্তিতে পারদর্শী করতে হবে। তাদের কেবল চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হয়ে কর্মসংস্থান সৃষ্টির দিকেও এগোতে হবে।

বিভাগীয় পর্যায়ের এই বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার পেছনে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উদ্যোগের কথা উল্লেখ করে তিনি জানান, সরকার এটিকে বিশেষ গুরুত্ব দিচ্ছে। একাডেমিক ভবন, মিলনায়তন ও আবাসিক হল নির্মাণের পরিকল্পনা রয়েছে। পরিবহন সমস্যা কমাতে দুটি বৈদ্যুতিক বাস দেওয়া, জনবল কাঠামো অনুমোদন এবং ভূমি অধিগ্রহণের উদ্যোগও এগিয়ে চলছে।

নবীনদের উদ্দেশে মন্ত্রী বলেন, দেশের সবচেয়ে বড় সম্পদ মানুষ, তাই তাদের দক্ষ ও যোগ্য করে গড়ে তোলা জরুরি। আজকের শিক্ষার্থীরাই আগামী বাংলাদেশের নেতৃত্ব দেবে, তাই আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের প্রমাণ করতে এখনই প্রস্তুতি নিতে হবে। মুখস্থ বিদ্যার বদলে গবেষণা, বিশ্লেষণ ও বাস্তব সমস্যা সমাধানের সক্ষমতা অর্জনের তাগিদ দেন তিনি। এআই ব্যবহার করা যাবে, তবে তার ওপর পুরোপুরি নির্ভর করা ঠিক হবে না বলেও সতর্ক করেন।

তিনি আরও জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছেন। শিক্ষা খাতে বরাদ্দ বাড়িয়ে জিডিপির ২ শতাংশ করা হয়েছে, যা ধাপে ধাপে ৫ শতাংশে নেওয়ার লক্ষ্য রয়েছে। উচ্চশিক্ষাকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করার পাশাপাশি কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সম্প্রসারণেও কাজ চলছে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান ও ফলাফলে সন্তোষ জানিয়ে তিনি ভবিষ্যতে আরও ভালো ফলাফলের প্রত্যাশা করেন। উন্নয়ন ও সমস্যা সমাধানে সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে জানিয়ে তিনি সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।

উপাচার্য প্রফেসর ড. মোঃ মামুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইউট্যাব) মহাসচিব প্রফেসর ড. মোর্শেদ হাসান খান। ওরিয়েন্টেশন বক্তা হিসেবে আলোচনা করেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য প্রফেসর ড. আব্দুল্লাহ-আল-মামুন। বিশেষ অতিথি ছিলেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. গোলাম রব্বানী।

স্বাগত বক্তব্য দেন ইংরেজি বিভাগের প্রফেসর ড. মুহসিন উদ্দীন। এ ছাড়া বক্তব্য রাখেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. সাদেকুর রহমান ও ছাত্র পরামর্শ ও নির্দেশনা কেন্দ্রের পরিচালক প্রফেসর ড. নাজমুল কায়েস। শিক্ষার্থীদের পক্ষ থেকে বলেন ইতিহাস বিভাগের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি মোশারফ হোসেন এবং বাংলা বিভাগের শিক্ষার্থী ও শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফ হোসেন শান্ত। নবীনদের পক্ষে বক্তব্য দেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের তাবাস্সুম তুলি এবং আইন বিভাগের মাহফুজুর রহমান।

প্রাণরসায়ন ও জীবপ্রযুক্তি বিভাগের সহকারী অধ্যাপক ড. শায়লা হকের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বরিশাল বিভাগীয় কমিশনার, ডিআইজি, পুলিশ কমিশনারসহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও আমন্ত্রিত অতিথিরা।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বিকেল ৫টায় শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজন করা হয় সাংস্কৃতিক সন্ধ্যা।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar