1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে মধ্যরাতে ঢাকা আলিয়া ছাত্রদলের বিক্ষোভ - bdtelegraph24.com
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
শিরোনাম :
পাহাড়ের কৃষি আধুনিকায়নে ৭ কোটি টাকার কৃষিযন্ত্র দিচ্ছে রাঙামাটি জেলা পরিষদ হরমুজ প্রণালিতে হামলার জেরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি মোংলায় ভিক্ষুকের কাছে জাল টাকা ভাঙাতে গিয়ে ধরা পড়লেন কারবারি দেশে কোনো ফ্যাসিবাদী শক্তি ও সন্ত্রাসের স্থান হবে না: জামায়াত আমির কাপ্তাই লেকে জাতীয় দূরপাল্লার সাঁতার প্রতিযোগিতা: সেরা ফয়সাল ও মুক্তি অভয়নগরে জাহাজের ধাক্কায় বালুভর্তি বাল্কহেড ডুবি, নৌযান চলাচল বন্ধ জবিতে ছাত্রলীগ সংশ্লিষ্টতার অভিযোগে ছাত্রদলের অভিযান, শিক্ষককে জিজ্ঞাসাবাদ; আটক ৪ কর্মকর্তা গ্রাম থেকে শহর-প্রযুক্তির মাধ্যমে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে বিপিডিএর উদ্যোগ প্রথম ধাপে ১,০২৬ ইউপিতে ভোট, তালিকা প্রকাশ বৃহস্পতিবার নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন দিল নিকার

আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে মধ্যরাতে ঢাকা আলিয়া ছাত্রদলের বিক্ষোভ

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ৪৩ জন খবরটি পড়েছেন

নিউজ ডেস্ক
শনিবার (১৪ নভেম্বর) ২০২৬, সকাল ১১টা ২ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

দেশব্যাপী আওয়ামী লীগ ও ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে মধ্যরাতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, সরকারি মাদ্রাসা-ই-আলিয়া ঢাকা মহানগর দক্ষিণ শাখা। শনিবার (১৩ নভেম্বর) রাত ২টা ৩০ মিনিটে মাদ্রাসা ক্যাম্পাস থেকে মিছিলটি শুরু হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা প্রদক্ষিণ করে আল্লামা কাশগড়ী (রহ.) হলে এসে শেষ হয়।

সমাবেশে সরকারি মাদ্রাসা-ই-আলিয়া ছাত্রদলের সদ্য সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. ছানাউল্লাহ, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক রুবেল হোসেন মমিন এবং ছাত্রদল নেতা মো. মুজাহিদুল ইসলাম ও মো. আব্দুল আলিমসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা দেশে গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠা বাধাগ্রস্ত করার অপচেষ্টার তীব্র নিন্দা জানান।

আগামী ১৯ নভেম্বর আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচির বিরোধিতা করে বক্তারা বলেন, এ ধরনের কর্মসূচির মাধ্যমে দেশের স্বাভাবিক জনজীবন ব্যাহত ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা করা হচ্ছে। ছাত্র-জনতার আত্মত্যাগের মধ্য দিয়ে অর্জিত নতুন বাংলাদেশে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির কোনো অপচেষ্টা বরদাশত করা হবে না।

জনগণের জানমাল ও শিক্ষার পরিবেশ রক্ষায় ছাত্রদলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকবে। ক্যাম্পাসে সন্ত্রাস, দখলদারত্ব ও ভয়ভীতির রাজনীতির কোনো স্থান থাকতে পারে না।

বক্তারা নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar