জেলা প্রতিনিধি
বৃহস্পতিবার (১৯ নভেম্বর), বিকেল ৪টা ৫৭ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
খুলনা মহানগরীর শিববাড়ি মোড়ে পুলিশের উপস্থিতির মধ্যেই পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে মোটরসাইকেলে আসা দুই যুবক এই হামলা চালায়। এতে একটি স্ট্যান্ড ব্যানারে আগুন ধরে গেলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, শিববাড়ি মোড়ের দুই পাশে পুলিশ টহলরত ছিল। বৃষ্টির মধ্যে দুপুরে মোটরসাইকেলে করে দুই যুবক এসে গোল চত্বরে পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে সেখানে থাকা একটি স্ট্যান্ড ব্যানারে আগুন ধরে যায়।
তিনি আরও বলেন, ঘটনার পরপরই উপস্থিত পুলিশ সদস্যরা দুর্বৃত্তদের ধাওয়া করেন। তবে তারা দ্রুত মোটরসাইকেল চালিয়ে নিউ মার্কেটের দিকে পালিয়ে যায়।
বর্তমানে ওই এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে বলে জানা গেছে।