1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
লোহাগাড়ায় প্রাথমিক বিদ্যালয়ে চুরি: টিন ও বৈদ্যুতিক সরঞ্জাম নিয়ে গেল দুর্বৃত্তরা - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
শিরোনাম :
আওয়ামী লীগের কর্মকাণ্ড ও বিএনপিকে সতর্ক করে সারজিস আলমের পোস্ট এপেক সম্মেলনে ট্রাম্প, শি ও পুতিনের ঐতিহাসিক বৈঠক, শান্তি ঘোষণা রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে মিয়ানমার, ঐতিহাসিক রায় আইসিজের শ্যামনগরে নারী উদ্যোক্তাদের ভ্যালু চেইন বিষয়ক প্রশিক্ষণ ইউসিবিএল থেকে অর্থ আত্মসাৎ: সাবেক ভূমিমন্ত্রী জাবেদের ১৫ বছরের কারাদণ্ড খুলনায় পুলিশের উপস্থিতিতে পেট্রোল বোমা নিক্ষেপ, মোটরসাইকেলে চড়ে পালিয়েছে দুর্বৃত্তরা পররাষ্ট্র মন্ত্রণালয়ে কূটনীতিকদের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক কুবির বাসে আগুন দেওয়ার চেষ্টা, অল্পের জন্য রক্ষা পেলেন শিক্ষার্থীরা নাসিরনগরের ধানতুলিয়া গ্রামে যাত্রার নামে অশ্লীলতার অভিযোগ অকাল মৃত্যু বলে কিছু নেই

লোহাগাড়ায় প্রাথমিক বিদ্যালয়ে চুরি: টিন ও বৈদ্যুতিক সরঞ্জাম নিয়ে গেল দুর্বৃত্তরা

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ৬৬ জন খবরটি পড়েছেন

মনির আহমদ আজাদ, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর ২টা ৫৩ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

চট্টগ্রামের লোহাগাড়ায় পদুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আবারও চুরির ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাতে দুর্বৃত্তরা বিদ্যালয়ের শ্রেণিকক্ষ থেকে চারটি ফ্যান, লাইট, বৈদ্যুতিক তার, সুইচবোর্ড ও সিসিটিভির সংযোগ তার খুলে নিয়ে যায়। এ সময় বিদ্যালয়ের একটি টিনশেড কক্ষের টিনও খুলে নিয়ে যায় তারা।

বিদ্যালয় সূত্রে জানা যায়, এর আগে প্রায় দুই মাস আগেও একই বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটে। তখন বৈদ্যুতিক তার ও লাইট চুরি হওয়ায় প্রায় ৬ হাজার ৫০০ টাকা ব্যয়ে নতুন করে সংযোগ স্থাপন করা হয়েছিল। দুই মাসের ব্যবধানে আবারও চুরির ঘটনায় বিদ্যালয় কর্তৃপক্ষ বিপাকে পড়েছে।

চুরির বিষয়টি নিশ্চিত করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রূপম কান্তি নাথ। বারবার চুরির ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। শ্রেণিকক্ষের ফ্যানগুলো না থাকায় গরমের দিনে শিশু শিক্ষার্থীদের পাঠগ্রহণে বিঘ্ন ঘটার আশঙ্কা তৈরি হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা শিক্ষা কর্মকর্তাকে বিষয়টি অবহিত করেছি। এর আগেও চুরির ঘটনায় লোহাগাড়া থানায় অভিযোগ করেও কোনো প্রতিকার পাওয়া যায়নি। তাই এবার আর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়নি।

প্রধান শিক্ষক রূপম কান্তি নাথ আরও বলেন, বারবার এ ধরনের চুরির ঘটনায় আমরা হতাশ। বিশেষ করে শিশু শিক্ষার্থীদের পাঠদানের পরিবেশ ক্ষতিগ্রস্ত হওয়ায় বিষয়টি আমাদের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar