1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
যশোরে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে কৃষকের মৃত্যু - bdtelegraph24.com
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
দুর্গাপুরে আড়াইশ কৃষকের মাঝে উচ্চ ফলনশীল বীজ ধান বিতরণ নাসিরনগরে জাল নোটসহ আটক ১ রাঙামাটির দুর্গম স্কুলে সেনাবাহিনীর মানবিক সহায়তা, পেল সোলার ব্যাটারি লোহাগাড়ায় অবৈধ পার্কিং ও যানজট: ঈগল পরিবহনের বিরুদ্ধে মামলা ঐতিহ্যবাহী রাস পূজা উপলক্ষে সুন্দরবনের দুবলার চরে পুণ্যার্থীদের যাত্রা শুরু রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান টেকনাফে পাচারের সময় নারী-শিশুসহ ৮ রোহিঙ্গা উদ্ধার শ্রীপুরে শ্রমিক ও বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষ, যান চলাচল বন্ধ তারেক রহমানের বক্তব্য বিকৃতভাবে প্রকাশের অভিযোগ পররাষ্ট্র মন্ত্রণালয়ের গাজায় ইসরাইলি ড্রোন হামলা ও গুলিতে নিহত ৪

যশোরে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে কৃষকের মৃত্যু

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • ৩৩ জন খবরটি পড়েছেন

নজরুল ইসলাম, যশোর প্রতিনিধি
রবিবার (২২ নভেম্বর), ২০২৬

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

যশোরের চৌগাছা উপজেলায় বিলে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে মফিজুর রহমান (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার বেড় গোবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মফিজুর রহমান ওই গ্রামের বাসিন্দা ছিলেন।

হাসপাতাল সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে বাড়ির পাশের বিলে মাছ ধরতে যান মফিজুর। এ সময় পানিতে থাকা অবস্থায় হঠাৎ তাঁর পায়ে তীব্র যন্ত্রণা শুরু হয়। পানি থেকে উঠে তিনি পায়ে সাপের কামড়ের চিহ্ন দেখতে পান।

পরিবার ও স্থানীয়রা তাঁকে দ্রুত চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

রাত সাড়ে ১১টার দিকে যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar