1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কক্সবাজারের ৭ বাংলাদেশি নিহত - bdtelegraph24.com
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাজধানীর সব সড়কজুড়ে মিছিল, জনসমুদ্র নয়াপল্টন ৭ নভেম্বর: যেভাবে বন্দীদশা থেকে ক্ষমতার কেন্দ্রে এলেন জিয়াউর রহমান অ্যালুমিনিয়ামের রান্নার পাত্রে সিসার ঝুঁকি: মান নিয়ন্ত্রণে নেই কার্যকর ব্যবস্থা কেনিয়ায় ১৯১ জনকে অনাহারে মৃত্যুর ঘটনায় ধর্মগুরুর ২০০ বছরের কারাদণ্ড সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কক্সবাজারের ৭ বাংলাদেশি নিহত বাঘারপাড়ায় বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত নাসিরনগরের বাঘি গ্রামের ডোবা থেকে অর্ধগলিত অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার, এলাকায় আতঙ্ক নবীনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জামালপুরে ট্রাকের ধাক্কায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪ গ্রাম পুলিশের বেতন ও ভাতা বৃদ্ধি, নতুন নিয়োগের ঘোষণা প্রধানমন্ত্রীর

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কক্সবাজারের ৭ বাংলাদেশি নিহত

  • সর্বশেষ আপডেট : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
  • ২৪ জন খবরটি পড়েছেন

নিউজ ডেস্ক
শনিবার (৭ নভেম্বর), সন্ধ্যা ৬টা ৪৫ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সৌদি আরবের মদিনা থেকে জেদ্দা যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় কক্সবাজারের চকরিয়া উপজেলার সাত বাংলাদেশি নিহত হয়েছেন। শুক্রবার (৬ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি উল্টে গেলে ঘটনাস্থলেই নারী ও শিশুসহ তাদের মৃত্যু হয়। নিহতরা সবাই সৌদি আরবের ‘আল আবীর কোল্ড স্টোর ট্রেডিং কোম্পানি’র কর্মী ও তাদের পরিবারের সদস্য।

নিহতদের মধ্যে একই পরিবারের চারজন এবং অন্য একটি পরিবারের তিনজন রয়েছেন। জেদ্দায় অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট জেনারেল ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সূত্রে তাদের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। নিহতদের মধ্যে চকরিয়ার বাসিন্দা ও প্রতিষ্ঠানটির স্টোরকিপার জিয়াউর রহমান, তার দুই ছেলে ও এক মেয়ে রয়েছেন। অন্য তিনজন হলেন প্রতিষ্ঠানটির ফর্কলিফট চালক ইলিয়াসের স্ত্রী, মক্কায় কর্মরত স্টোরকিপার শাহ আলম এবং শাহ আলমের এক মাস বয়সী কন্যাশিশু।

আল আবীর কোল্ড স্টোর ট্রেডিং কোম্পানির মার্কেটিং ম্যানেজার নুরুজ্জামান জানান, নিহত ব্যক্তিরা ব্যক্তিগত গাড়িতে করে মদিনা থেকে জেদ্দার উদ্দেশে যাচ্ছিলেন। পথে মরুভূমির দীর্ঘ মহাসড়কে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই সাতজনের মৃত্যু হয়।

দুর্ঘটনার পর সৌদি আরবের স্থানীয় পুলিশ ও উদ্ধারকারী দল মরদেহগুলো উদ্ধার করে মদিনার একটি সরকারি হাসপাতালের মর্গে রেখেছে। জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট জেনারেল দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে।

কনস্যুলেট কর্মকর্তারা জানান, নিহতদের পরিচয় নিশ্চিত করা এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। মরদেহগুলো দ্রুত দেশে ফিরিয়ে আনতে সব ধরনের সহযোগিতা দেওয়া হচ্ছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar