1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ফের হামলা চালালে ইউরোপে ক্ষেপণাস্ত্র ছুড়বে ইরান - bdtelegraph24.com
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে বড় ভাইয়ের দা এর কোপে  ছোট ভাই নিহত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাজধানীর সব সড়কজুড়ে মিছিল, জনসমুদ্র নয়াপল্টন ৭ নভেম্বর: যেভাবে বন্দীদশা থেকে ক্ষমতার কেন্দ্রে এলেন জিয়াউর রহমান অ্যালুমিনিয়ামের রান্নার পাত্রে সিসার ঝুঁকি: মান নিয়ন্ত্রণে নেই কার্যকর ব্যবস্থা কেনিয়ায় ১৯১ জনকে অনাহারে মৃত্যুর ঘটনায় ধর্মগুরুর ২০০ বছরের কারাদণ্ড সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কক্সবাজারের ৭ বাংলাদেশি নিহত বাঘারপাড়ায় বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত নাসিরনগরের বাঘি গ্রামের ডোবা থেকে অর্ধগলিত অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার, এলাকায় আতঙ্ক নবীনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জামালপুরে ট্রাকের ধাক্কায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ফের হামলা চালালে ইউরোপে ক্ষেপণাস্ত্র ছুড়বে ইরান

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
  • ৩৪ জন খবরটি পড়েছেন

নিউজ ডেস্ক
বৃহস্পতিবার (৬ নভেম্বর), ২০২৬ | রাত ৮:৪০

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে নতুন করে হামলা চালালে তেহরানের পাল্টা জবাবের আওতায় ইউরোপও আসতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির এক সংসদ সদস্য। ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্রের পাল্লা ইউরোপ পর্যন্ত পৌঁছাতে সক্ষম বলে দাবি করেন তিনি। এমন পরিস্থিতিতে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ১৫০ ডলার ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়।

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিমকে দেওয়া সাক্ষাৎকারে এই সতর্কবার্তা দেন দেশটির শাহিন শহরের সংসদ সদস্য হোসেইনালি হাজি দেলিগানি। তিনি বলেন, ‘পাল্টা হামলায় ব্যবহৃত ক্ষেপণাস্ত্রের পাল্লা ইউরোপ পর্যন্ত বিস্তৃত হবে। এর ফলে তেলের দাম ব্যারেলপ্রতি ১৫০ ডলারের সীমা ছাড়িয়ে যাবে।’

দেলিগানি জানান, যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের সম্ভাব্য কোনো হামলার মাত্রা কিংবা অবস্থান বিবেচনা করে ইরানের জবাব সীমিত রাখা হবে না। বরং পাল্টা প্রতিক্রিয়া হবে ব্যাপক, বহুগুণ শক্তিশালী ও কৌশলগত। ভৌগোলিক অবস্থান এক্ষেত্রে কোনো বাধা হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নৌ অবরোধকে দেশটির বিরুদ্ধে একধরনের যুদ্ধ বলে অভিহিত করেন এই আইনপ্রণেতা। তিনি সতর্ক করে বলেন, উপযুক্ত সময়ে ইরানি বাহিনী এর বিরুদ্ধে পাল্টা হামলা চালাবে। তবে ইউরোপের কোন কোন দেশ ইরানের ক্ষেপণাস্ত্রের আওতায় আসতে পারে, সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি।

এই বক্তব্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্ভাব্য নতুন হামলার প্রেক্ষাপটে ইরানের কঠোর অবস্থানেরই ইঙ্গিত দেয়। এর আগে থেকেই মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক উত্তেজনার জেরে জ্বালানি তেলের বাজার অস্থিতিশীল হওয়ার আশঙ্কা করছেন বিশ্লেষকরা।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar