বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
যশোরের বাঘারপাড়ায় উপজেলা বিএনপির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (৭ নভেম্বর) বিকেলে বাঘারপাড়া চৌরাস্তায় আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়।
উপজেলা বিএনপির সভাপতি তানিয়া রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কৃষক দলের কেন্দ্রীয় নেতা ইঞ্জিনিয়ার টি. এস. আইয়ুব।
সভায় আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামছুর রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান মিন্টু, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক জাহাঙ্গীর হোসেন, আনিসুর রহমান, খন্দকার মেহেদী হাসান, হাবিবুর রহমান, যুবদল নেতা হিরু আহমেদ, সেলিম রেজা ও ছাত্রদল নেতা পারভেজ হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে দেশের গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জাতীয় ঐক্য সুদৃঢ় করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি বাঘারপাড়া চৌরাস্তা এলাকা প্রদক্ষিণ করে। এতে উপজেলা ও পৌর বিএনপিসহ বিভিন্ন ইউনিয়নের বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
এদিকে বাঘারপাড়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। এ
উপলক্ষে শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ভূপালী সরকার। সভায় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) ইশরাত জাহান মিশু, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আশরাফুল আলম , থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউর রহমান, স্বাস্থ্য কর্মকর্তা অরুপ জ্যোতি ঘোষ, উপজেলা বিএনপির সভাপতি তানিয়া রহমান ও শিক্ষক সমিতির সভাপতি কামরুজ্জামান প্রমুখ। অনুষ্ঠানে উপজেলা
প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।