1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ভারতে ঘুমের প্রতিযোগিতায় ৯.৬ লাখ রুপি জিতলেন মুম্বাইয়ের জিনিয়া - bdtelegraph24.com
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে বড় ভাইয়ের দা এর কোপে  ছোট ভাই নিহত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাজধানীর সব সড়কজুড়ে মিছিল, জনসমুদ্র নয়াপল্টন ৭ নভেম্বর: যেভাবে বন্দীদশা থেকে ক্ষমতার কেন্দ্রে এলেন জিয়াউর রহমান অ্যালুমিনিয়ামের রান্নার পাত্রে সিসার ঝুঁকি: মান নিয়ন্ত্রণে নেই কার্যকর ব্যবস্থা কেনিয়ায় ১৯১ জনকে অনাহারে মৃত্যুর ঘটনায় ধর্মগুরুর ২০০ বছরের কারাদণ্ড সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কক্সবাজারের ৭ বাংলাদেশি নিহত বাঘারপাড়ায় বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত নাসিরনগরের বাঘি গ্রামের ডোবা থেকে অর্ধগলিত অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার, এলাকায় আতঙ্ক নবীনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জামালপুরে ট্রাকের ধাক্কায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪

ভারতে ঘুমের প্রতিযোগিতায় ৯.৬ লাখ রুপি জিতলেন মুম্বাইয়ের জিনিয়া

  • সর্বশেষ আপডেট : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
  • ২৯ জন খবরটি পড়েছেন

নিউজ ডেস্ক
শনিবার (৭ নভেম্বর), ২০২৬

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ভারতের মুম্বাইয়ের বাসিন্দা জিনিয়া চ্যাটার্জি ঘুমের এক ব্যতিক্রমী প্রতিযোগিতায় জয়ী হয়ে ৯.৬ লাখ রুপি পুরস্কার জিতেছেন। ঘুম ও আরামদায়ক জীবনযাত্রার ব্র্যান্ড ‘ওয়েকফিট’-এর আয়োজিত এই ‘স্লিপ ইন্টার্নশিপ’ প্রতিযোগিতায় দুই লাখের বেশি আবেদনকারীকে পেছনে ফেলে তিনি ‘স্লিপ চ্যাম্পিয়ন’ নির্বাচিত হন।

৬০ দিনব্যাপী এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের নিয়মিত ঘুমের রুটিন বজায় রাখার পাশাপাশি বিভিন্ন সৃজনশীল ও মজার চ্যালেঞ্জে অংশ নিতে হয়। প্রাথমিক বাছাই ও কয়েকটি ধাপ পেরিয়ে ১০ জন প্রার্থী চূড়ান্ত পর্বে জায়গা করে নেন। প্রতিযোগীদের ঘুমের পারফরম্যান্স ট্র্যাক করে প্রতিদিনের স্কোরের ভিত্তিতে লিডারবোর্ডে তাদের অবস্থান নির্ধারণ করা হয়।

প্রতিযোগিতার বিভিন্ন পর্যায়ে ‘স্লিপ সিনেমা’, ‘স্লিপ বিঙ্গো’ এবং ‘আন্ডারকভার স্লিপ মিশন’-এর মতো চ্যালেঞ্জ সম্পন্ন করতে হয়। এসব চ্যালেঞ্জে সফলতার ভিত্তিতে জিনিয়া চ্যাটার্জির পাশাপাশি রত্নগিরি মানিকান্দিন, মেহিক খোত এবং ওয়াইল্ডকার্ড এন্ট্রি পাওয়া করিম খান ফাইনালে ওঠেন।

প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব

‘বিগ বেড’ নামের গ্র্যান্ড ফাইনালে দুটি প্রধান চ্যালেঞ্জ ছিল। প্রথমটি ছিল ‘মেমোরি ফোম চ্যালেঞ্জ’, যেখানে প্রতিযোগীদের পর্যবেক্ষণ ক্ষমতা ও স্মৃতিশক্তি যাচাই করা হয়। দ্বিতীয়টি ছিল ‘স্লিপ অকশন’ বা ঘুমের নিলাম, যেখানে প্রতিযোগীরা তাদের পছন্দমতো ঘুমের পরিবেশ তৈরি করে ঘুমানোর সুযোগ পান। চূড়ান্ত রাতের ঘুমের স্কোরের ভিত্তিতে জিনিয়া চ্যাটার্জিকে বিজয়ী ঘোষণা করা হয়।

উল্লেখ্য, ২০১৯ সালে শুরু হওয়া এই স্লিপ ইন্টার্নশিপের প্রথম চার মৌসুমে ১০ লাখের বেশি আবেদন জমা পড়েছিল। ওয়েকফিটের অফিশিয়াল ওয়েবসাইটে ইতোমধ্যে প্রতিযোগিতার ষষ্ঠ মৌসুমের প্রি-রেজিস্ট্রেশন শুরু হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar