1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
দুবলার চরে শুরু পাঁচ মাসের শুঁটকি উৎসব, সাগরে ছুটছেন জেলেরা - bdtelegraph24.com
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কোনো শিক্ষাপ্রতিষ্ঠানেই ফ্যাসিবাদ কায়েম হতে দেব না: ছাত্রদল সভাপতি মানিকগঞ্জে সার না পেয়ে কৃষি কর্মকর্তাকে কৃষকদের চড় ২১ মাস পর পোশাক রপ্তানিতে ১০ বিলিয়ন ডলারের মাইলফলক জাতির প্রয়োজনে জুলাইয়ের যোদ্ধারা আবারও আবাবিল হয়ে ফিরে আসবে: জামায়াত আমির পৃথিবীর কক্ষপথে নতুন অস্থায়ী উপগ্রহ: বড়দিন পর্যন্ত থাকবে ‘মিনি-মুন’ নতুন মজুরি বোর্ডের মাধ্যমে শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে: শ্রমমন্ত্রী মেডিকেল ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর মোহাম্মদপুরে অ/স্ত্র-গু/লি ও মাদকসহ গ্রে/প্তা/র ৪ প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে সোমবার সংলাপে বসছে এনসিপি দুর্গাপুরে আড়াইশ কৃষকের মাঝে উচ্চ ফলনশীল বীজ ধান বিতরণ

দুবলার চরে শুরু পাঁচ মাসের শুঁটকি উৎসব, সাগরে ছুটছেন জেলেরা

  • সর্বশেষ আপডেট : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ৫৫ জন খবরটি পড়েছেন

প্রিন্স মন্ডল অলিফ, বাগেরহাট জেলা প্রতিনিধি
শনিবার (৩১ অক্টোবর), ২০২৬ | সন্ধ্যা ৬টা

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সুন্দরবনের দুবলার চরে শুরু হয়েছে পাঁচ মাসব্যাপী শুঁটকি উৎপাদনের মৌসুম। শুক্রবার (৩০ অক্টোবর) থেকে বন বিভাগের অনুমতি নিয়ে মোংলা থেকে দলে দলে সাগরের পথে যাত্রা শুরু করেছেন দেশের বিভিন্ন অঞ্চলের জেলেরা। আগামী বছরের মার্চ মাস পর্যন্ত চলবে এই কর্মযজ্ঞ।

বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার পর থেকেই মাছ ধরার ট্রলার নিয়ে দুবলার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন জেলেরা। এর আগে গত দুই-তিন দিন ধরে মোংলায় অবস্থান করে ট্রলারে প্রয়োজনীয় সরঞ্জাম ও রসদ তোলার কাজ সম্পন্ন করেন তারা।

বন বিভাগ জানায়, চলতি মৌসুমে আলোরকোল, অফিসকেল্লা, নারকেলবাড়ীয়া ও শেলার চরে জেলেদের অস্থায়ী বসতি গড়ে উঠবে। তাদের জন্য ৯০০টি ঘর, ১০০টি দোকান এবং মাছের বেচাকেনা পরিচালনায় ১০০টি ডিপো স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে। এই মৌসুমে প্রায় ১০ হাজার জেলে ও মহাজন দুবলার চরে সমবেত হবেন বলে ধারণা করা হচ্ছে।

শুঁটকি উৎপাদনের এই কর্মযজ্ঞে সুন্দরবনের পরিবেশ রক্ষায় কঠোর বিধিনিষেধ আরোপ করেছে বন বিভাগ। বনের কোনো গাছপালা কেটে ঘর কিংবা চাতাল নির্মাণ করা যাবে না। নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জেলেরা জানান, বনাঞ্চলের ক্ষতি না করে কাজ করার বিষয়ে তারা সচেতন এবং প্রয়োজনীয় বাঁশ, বেড়া ও চাটকি সঙ্গে নিয়ে যাচ্ছেন।

জেলেরা জানান, দুবলার চরে মাছ ধরার মৌসুম মানেই প্রকৃতির সঙ্গে লড়াই। ঝড়, জলোচ্ছ্বাস ও বৃষ্টির কারণে অনেক সময় মাছ ধরার কাজ ব্যাহত হয়। ট্রলার ডুবে যাওয়া কিংবা বৃষ্টিতে মাছ নষ্ট হওয়ার ঝুঁকি থাকলেও জীবিকার তাগিদে প্রতিকূল পরিবেশেই কাজ করতে হয় তাদের।

নতুন স্বাস্থ্যসেবা

এবারের মৌসুমে জেলেদের জন্য প্রথমবারের মতো দুবলার চরে ফ্রেন্ডশিপের ভাসমান হাসপাতাল স্থাপন করা হচ্ছে। জরুরি রোগীদের দ্রুত পরিবহনের জন্য রাখা হবে একটি স্পিডবোট।

প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম বলেন, “জেলেদের চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে প্রথমবারের মতো এই উদ্যোগ নেওয়া হয়েছে। পাঁচ মাসজুড়েই ফ্রেন্ডশিপের ভাসমান হাসপাতালের মাধ্যমে সেখানে চিকিৎসাসেবা দেওয়া হবে।”

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar