1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
লোহাগাড়ায় কঠিন চীবর দানোৎসবে ধর্ম প্রতিমন্ত্রী, সম্প্রীতির বাংলাদেশ গড়ার আহ্বান - bdtelegraph24.com
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
শিরোনাম :
৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: ১৪ দিন পর হবিগঞ্জ থেকে গ্রেপ্তার মোংলা বন্দরের কর্মচারী দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ, ৮০ শতাংশই নারী শ্রমিক মৃত্যুর গুজবে গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, তীব্র যানজট নিরাপত্তাহীনতা: রোববার থেকে সাভার-আশুলিয়ার পোশাক কারখানা বন্ধের ঘোষণা বিজিএমইএর অবৈধ প্রবেশ-প্রস্থান ঠেকাতে সীমান্তে কঠোর অবস্থানে ১৭ বিজিবি, বাড়ছে টহল ও প্রযুক্তির ব্যবহার যশোরে সাবেক ছাত্রলীগ নেতার বাড়িতে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার লালমনিরহাটে জমি বিরোধে হামলার অভিযোগ, নগদ টাকা ছিনিয়ে নেওয়ার দাবি লোহাগাড়ায় কঠিন চীবর দানোৎসবে ধর্ম প্রতিমন্ত্রী, সম্প্রীতির বাংলাদেশ গড়ার আহ্বান ধারাবাহিকভাবে প্রথম, খুলনা বিশ্ববিদ্যালয়ের ডিনস অ্যাওয়ার্ড পেলেন বাঘারপাড়ার মীম সীমান্ত দিয়ে অবৈধ প্রবেশ-প্রস্থান ঠেকাতে কঠোর অবস্থানে ১৭ বিজিবি, বাড়ছে টহল ও প্রযুক্তির ব্যবহার

লোহাগাড়ায় কঠিন চীবর দানোৎসবে ধর্ম প্রতিমন্ত্রী, সম্প্রীতির বাংলাদেশ গড়ার আহ্বান

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ৭০ জন খবরটি পড়েছেন

মনির আহমদ আজাদ, লোহাগাড়া প্রতিনিধি
শনিবার (১৪ নভেম্বর) দুপুর ২টা ৫২ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

চট্টগ্রামের লোহাগাড়ায় বিবিবিলা শান্তি বিহারে আয়োজিত কঠিন চীবর দানোৎসবে অংশ নিয়ে ধর্মীয় সম্প্রীতি ও সব নাগরিকের সমান অধিকার নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন। শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার চরম্বা ইউনিয়নের ওই বিহার প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে তিনি সব ধর্মের মানুষের সহাবস্থানের ওপর গুরুত্বারোপ করেন।

প্রধান অতিথির বক্তব্যে ধর্ম প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা সবাই বাংলাদেশি। আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। বাংলাদেশ সব ধর্মের মানুষের জন্য নিরাপদ। ধর্ম যার যার, দেশটা সবার—এই চেতনায় বিশ্বাসী বিএনপি। সবাইকে সঙ্গে নিয়ে একটি সুন্দর, সম্প্রীতিপূর্ণ ও উন্নত বাংলাদেশ গড়তে আমরা বদ্ধপরিকর।’

তিনি আরও বলেন, মসজিদের পাশাপাশি মন্দির ও গির্জাসহ সব ধর্মীয় উপাসনালয়ের উন্নয়নে সরকার সমানভাবে বরাদ্দ বণ্টনের নীতি অনুসরণ করে। ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’ নীতিতে দেশের প্রতিটি নাগরিকের নির্বিঘ্নে নিজ নিজ ধর্ম পালনের অধিকার নিশ্চিত করতে সরকার অঙ্গীকারবদ্ধ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভদন্ত রত্নানন্দ মহাথের। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য শামীম আরা বেগম স্বপ্না, চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. নাজিমুল হক, লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বায়েজীদ বিন আখন্দ ও সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকী।

এদিকে, ধর্ম প্রতিমন্ত্রীর গাড়িতে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য নাজমুল মোস্তফা আমিনের ওঠা নিয়ে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ ও বিশৃঙ্খলার অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় বিএনপি কর্মী শওকত আলীর অভিযোগ, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আসহাব উদ্দিন চৌধুরীর নেতৃত্বে কয়েকজন নেতাকর্মী প্রতিমন্ত্রীর গাড়ির ওপর উঠে বিশৃঙ্খলা সৃষ্টি করেন, যা রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত।

এ বিষয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আসহাব উদ্দিন চৌধুরী বলেন, ‘বিভিন্ন কারণে নাজমুল মোস্তফা আমিনের সঙ্গে দলীয় নেতাকর্মীদের দূরত্ব সৃষ্টি হয়েছে। চকরিয়ার বরইতলী এলাকায় মন্ত্রীর গাড়িতে ওই নেতাকে দেখে কয়েকজন নেতাকর্মী হট্টগোল শুরু করেন। মন্ত্রী ও নাজমুল মোস্তফা আমিনের নিরাপত্তার স্বার্থে আমি তাঁদের অন্য একটি গাড়িতে তুলে অনুষ্ঠানে নিয়ে যাই।’

ঘটনাটি নিয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য নাজমুল মোস্তফা আমিন বলেন, ‘আমি নির্বাক, ব্যথিত ও গভীরভাবে দুঃখিত। লোহাগাড়ায় মাননীয় ধর্ম প্রতিমন্ত্রীকে আমরা প্রত্যাশিত সম্মান ও যথাযথ মর্যাদা দিতে পারিনি। বিষয়টি অত্যন্ত বেদনাদায়ক।’

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar