1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: ১৪ দিন পর হবিগঞ্জ থেকে গ্রেপ্তার মোংলা বন্দরের কর্মচারী - bdtelegraph24.com
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
শিরোনাম :
৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: ১৪ দিন পর হবিগঞ্জ থেকে গ্রেপ্তার মোংলা বন্দরের কর্মচারী দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ, ৮০ শতাংশই নারী শ্রমিক মৃত্যুর গুজবে গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, তীব্র যানজট নিরাপত্তাহীনতা: রোববার থেকে সাভার-আশুলিয়ার পোশাক কারখানা বন্ধের ঘোষণা বিজিএমইএর অবৈধ প্রবেশ-প্রস্থান ঠেকাতে সীমান্তে কঠোর অবস্থানে ১৭ বিজিবি, বাড়ছে টহল ও প্রযুক্তির ব্যবহার যশোরে সাবেক ছাত্রলীগ নেতার বাড়িতে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার লালমনিরহাটে জমি বিরোধে হামলার অভিযোগ, নগদ টাকা ছিনিয়ে নেওয়ার দাবি লোহাগাড়ায় কঠিন চীবর দানোৎসবে ধর্ম প্রতিমন্ত্রী, সম্প্রীতির বাংলাদেশ গড়ার আহ্বান ধারাবাহিকভাবে প্রথম, খুলনা বিশ্ববিদ্যালয়ের ডিনস অ্যাওয়ার্ড পেলেন বাঘারপাড়ার মীম সীমান্ত দিয়ে অবৈধ প্রবেশ-প্রস্থান ঠেকাতে কঠোর অবস্থানে ১৭ বিজিবি, বাড়ছে টহল ও প্রযুক্তির ব্যবহার

৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: ১৪ দিন পর হবিগঞ্জ থেকে গ্রেপ্তার মোংলা বন্দরের কর্মচারী

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ২ জন খবরটি পড়েছেন

প্রিন্স মন্ডল অলিফ, বাগেরহাট প্রতিনিধি
শনিবার (১৪ নভেম্বর) ২০২৬

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বাগেরহাটের মোংলায় পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার ১৪ দিন পর মোংলা বন্দর কর্তৃপক্ষের এক কর্মচারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৩ নভেম্বর) হবিগঞ্জ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ইয়ার মুহাম্মদ সুমীর মোংলা বন্দর কর্তৃপক্ষের সিভিল অ্যান্ড হাইড্রোলিক্স বিভাগের সিনিয়র আউটডোর অ্যাসিস্ট্যান্ট হিসেবে কর্মরত ছিলেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৫ অক্টোবর বিকেলে বন্দরের মাধবী আবাসিক এলাকায় অভিযুক্তের বাসায় খেলতে যায় শিশুটি। এ সময় অভিযুক্তের স্ত্রী ঘুমিয়ে থাকার সুযোগে চকলেটের প্রলোভন দেখিয়ে শিশুটিকে শয়নকক্ষে নিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করেন শিশুটির বাবা। ঘটনার পর শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে প্রথমে মোংলা বন্দর হাসপাতাল ও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসা দেওয়া হয়।

এ ঘটনায় শিশুটির বাবা মো. ইব্রাহিম মিয়া ৩০ অক্টোবর মোংলা থানায় মামলা করেন। মামলার ১৪ দিন পর শুক্রবার হবিগঞ্জ থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। শনিবার দুপুরে তাঁকে আদালতে পাঠানো হয়।

শিশুটির বাবা বলেন, “মেয়ের ওপর এমন নির্যাতনের ঘটনায় আমরা মানসিকভাবে ভেঙে পড়েছি। অভিযুক্ত গ্রেপ্তার হওয়ায় কিছুটা স্বস্তি মিলেছে। তবে দ্রুত বিচার সম্পন্ন করে দোষী ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।”

মোংলা বন্দর কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) লেফটেন্যান্ট কর্নেল আরিফ বিল্লাহ জানান, অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় অভিযুক্তকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাঁর নামে বরাদ্দ আবাসিক ফ্ল্যাটের বরাদ্দ বাতিল করা হয়েছে এবং ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, “অভিযুক্তকে গ্রেপ্তারের পর মোংলা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। শনিবার দুপুরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।”

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar