1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শ্রমিক মৃত্যুর গুজবে গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, তীব্র যানজট - bdtelegraph24.com
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
শিরোনাম :
৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: ১৪ দিন পর হবিগঞ্জ থেকে গ্রেপ্তার মোংলা বন্দরের কর্মচারী দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ, ৮০ শতাংশই নারী শ্রমিক মৃত্যুর গুজবে গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, তীব্র যানজট নিরাপত্তাহীনতা: রোববার থেকে সাভার-আশুলিয়ার পোশাক কারখানা বন্ধের ঘোষণা বিজিএমইএর অবৈধ প্রবেশ-প্রস্থান ঠেকাতে সীমান্তে কঠোর অবস্থানে ১৭ বিজিবি, বাড়ছে টহল ও প্রযুক্তির ব্যবহার যশোরে সাবেক ছাত্রলীগ নেতার বাড়িতে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার লালমনিরহাটে জমি বিরোধে হামলার অভিযোগ, নগদ টাকা ছিনিয়ে নেওয়ার দাবি লোহাগাড়ায় কঠিন চীবর দানোৎসবে ধর্ম প্রতিমন্ত্রী, সম্প্রীতির বাংলাদেশ গড়ার আহ্বান ধারাবাহিকভাবে প্রথম, খুলনা বিশ্ববিদ্যালয়ের ডিনস অ্যাওয়ার্ড পেলেন বাঘারপাড়ার মীম সীমান্ত দিয়ে অবৈধ প্রবেশ-প্রস্থান ঠেকাতে কঠোর অবস্থানে ১৭ বিজিবি, বাড়ছে টহল ও প্রযুক্তির ব্যবহার

শ্রমিক মৃত্যুর গুজবে গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, তীব্র যানজট

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ১ জন খবরটি পড়েছেন

নিউজ ডেস্ক
শনিবার (১৪ নভেম্বর), সন্ধ্যা ৬টা ৩৫ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় এক শ্রমিকের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়াকে কেন্দ্র করে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে শুরু হওয়া এ বিক্ষোভে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং চরম দুর্ভোগে পড়েন যাত্রী ও পরিবহন শ্রমিকরা। পরিস্থিতির কারণে আশপাশের বেশ কয়েকটি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।

কারখানার শ্রমিক ও পুলিশ সূত্রে জানা যায়, কালিয়াকৈরের চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকার ট্রপিক্যাল এবং পূর্ব চন্দ্রা এলাকার এপেক্স লিঞ্জারি নামের দুটি পোশাক কারখানার শ্রমিকেরা গত বৃহস্পতিবার বিভিন্ন দাবিতে আন্দোলনে নামেন। ওই দিন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে কয়েকজন শ্রমিক আহত হন। বৃহস্পতিবার আহত এক শ্রমিক মারা গেছেন—এমন খবর ছড়িয়ে পড়লে শনিবার সকালে শ্রমিকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়।

শ্রমিকেরা কাজ বন্ধ করে কারখানা থেকে বেরিয়ে এসে চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ ও বিক্ষোভ শুরু করেন। খবর পেয়ে গাজীপুর শিল্পাঞ্চল পুলিশ, কালিয়াকৈর থানা-পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। তারা শ্রমিকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেন, তবে এ সময় শ্রমিকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল।

মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। দূরপাল্লার বাস ও পণ্যবাহী ট্রাকসহ বিভিন্ন যানবাহন আটকা পড়ায় নারী, শিশু ও বয়স্ক যাত্রীরা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন। অনেকে বাস থেকে নেমে হেঁটে গন্তব্যের উদ্দেশে রওনা দেন।

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন বলেন, “একজন শ্রমিকের মৃত্যুর খবরকে কেন্দ্র করে শ্রমিকেরা আন্দোলনে নেমেছেন। তবে তাদের মূল দাবি বেতন বৃদ্ধি। আশপাশের সাত থেকে আটটি কারখানার শ্রমিকেরা সড়কে অবস্থান নিয়েছেন।”

শ্রমিকের মৃত্যুর খবরের সত্যতা এবং বৃহস্পতিবারের ঘটনায় আহত শ্রমিকদের শারীরিক অবস্থার বিষয়ে বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar