1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
২১ জানুয়ারি প্রথম ধাপে ১ হাজার ইউপিতে ভোটগ্রহণের পরিকল্পনা ইসির - bdtelegraph24.com
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
শিরোনাম :
কারমাইকেল কলেজের ১১০তম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে নিরাপত্তাসহ ৮ দফা দাবি শিবিরের চীনের ৪০ তলা ভবনে অগ্নিকাণ্ড: নিহত ১৪ জবিতে ককটেল বিস্ফোরণের ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী আটক গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৭৪ হাজার, আহত ১ লাখ ৭৫ হাজার টঙ্গীতে মাদ্রাসাছাত্রকে গরম ইস্ত্রির ছ্যাঁকা, শিক্ষক গ্রেপ্তার ফার্মগেটে মেট্রোরেল স্টেশনের নিচে বাসে আগুন সিলেট টেস্ট ড্র, ১–০ ব্যবধানে সিরিজ জিতল ওয়েস্ট ইন্ডিজ বরিশালে নবজাতকের পিতৃত্ব দাবি দুই ব্যক্তির, হাসপাতালে তোলপাড় ঝালকাঠিতে পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই: গ্রেপ্তার ৭ সুন্দরবনে বনদস্যু নির্মূলের এক দফা দাবিতে নৌ বন্ধন

২১ জানুয়ারি প্রথম ধাপে ১ হাজার ইউপিতে ভোটগ্রহণের পরিকল্পনা ইসির

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ৩৫ জন খবরটি পড়েছেন

নিউজ ডেস্ক
রবিবার (৮ নভেম্বর), সকাল ১০টা ৩৬ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

আগামী ২১ জানুয়ারি প্রথম ধাপে দেশের প্রায় ১ হাজার ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। রমজান ও এসএসসি পরীক্ষার সময়সূচি বিবেচনায় নিয়ে মোট পাঁচ ধাপে এই নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা করেছে কমিশন।

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি জানান, আইন অনুযায়ী যেসব ইউপির মেয়াদ শেষ হয়েছে এবং যেগুলো নির্বাচনের সময়সূচির আওতায় এসেছে, সেগুলোকে নির্বাচনের উপযোগী হিসেবে বিবেচনা করা হচ্ছে।

নির্বাচনের সময়সূচি নিয়ে ইসি সচিব বলেন, ২১ জানুয়ারি প্রথম ধাপের পর ৪ ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপ, এপ্রিলের শেষ দিকে তৃতীয় ধাপ এবং মে মাসে চতুর্থ ও পঞ্চম ধাপের নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে। তিনি আরও জানান, চলতি সপ্তাহের বৃহস্পতিবারের মধ্যে প্রথম ও দ্বিতীয় ধাপের নির্বাচনের তালিকা চূড়ান্ত করা সম্ভব হবে।

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানান, ২০২৭ সালের ২৭ মের মধ্যে ইউনিয়ন পরিষদের নির্বাচন সম্পন্ন হবে। তিনি বলেন, প্রায় ৪ হাজার ৩০০ ইউনিয়ন পরিষদের মেয়াদ পূর্ণ হয়ে গেছে। আইন অনুযায়ী এই ইউনিয়ন পরিষদগুলোর নির্বাচন ২০২৭ সালের মে মাসের ২৭ তারিখের মধ্যে সম্পন্ন করা হবে।

ইসি সচিব জানান, নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি চলছে এবং নির্বাচনী সরঞ্জামের মজুত যাচাই করা হয়েছে। চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য—এই তিন পদের জন্য তিন ধরনের ব্যালট পেপার ছাপানোর প্রস্তুতিও নেওয়া হয়েছে। এ বিষয়ে বিজি প্রেস ও সিকিউরিটি প্রিন্টিং প্রেসের সঙ্গে আলোচনা হয়েছে।

কিছু ইউনিয়নে মামলা থাকায় নির্বাচন আয়োজন করা সম্ভব হবে না বলে জানান ইসি সচিব। তবে কোনো মামলার বিষয়ে আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে থাকলে সেসব ইউনিয়নও নির্বাচনের আওতায় আসতে পারে। তাই চূড়ান্ত তালিকা প্রকাশের আগে সব তথ্য পুনরায় যাচাই-বাছাই করা হচ্ছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar