1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
চীনের ৪০ তলা ভবনে অগ্নিকাণ্ড: নিহত ১৪ - bdtelegraph24.com
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:১২ অপরাহ্ন
শিরোনাম :
কারমাইকেল কলেজের ১১০তম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে নিরাপত্তাসহ ৮ দফা দাবি শিবিরের চীনের ৪০ তলা ভবনে অগ্নিকাণ্ড: নিহত ১৪ জবিতে ককটেল বিস্ফোরণের ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী আটক গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৭৪ হাজার, আহত ১ লাখ ৭৫ হাজার টঙ্গীতে মাদ্রাসাছাত্রকে গরম ইস্ত্রির ছ্যাঁকা, শিক্ষক গ্রেপ্তার ফার্মগেটে মেট্রোরেল স্টেশনের নিচে বাসে আগুন সিলেট টেস্ট ড্র, ১–০ ব্যবধানে সিরিজ জিতল ওয়েস্ট ইন্ডিজ বরিশালে নবজাতকের পিতৃত্ব দাবি দুই ব্যক্তির, হাসপাতালে তোলপাড় ঝালকাঠিতে পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই: গ্রেপ্তার ৭ সুন্দরবনে বনদস্যু নির্মূলের এক দফা দাবিতে নৌ বন্ধন

চীনের ৪০ তলা ভবনে অগ্নিকাণ্ড: নিহত ১৪

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ৫ জন খবরটি পড়েছেন

নিউজ ডেস্ক
সোমবার (৯ নভেম্বর) ২০২৬, রাত ৯টা ৮ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

চীনের উত্তরাঞ্চলীয় শানসি প্রদেশের তাইয়ুয়ান শহরে একটি ৪০ তলা ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। রোববার (৮ নভেম্বর) সন্ধ্যায় শহরের কেন্দ্রস্থলে অবস্থিত বহুতল ভবনটিতে আগুনের সূত্রপাত হয় এবং দ্রুত তা ওপরের তলাগুলোতে ছড়িয়ে পড়ে।

ভবনটিতে আবাসিক অ্যাপার্টমেন্ট, হোটেল, স্বল্পমেয়াদি ভাড়ার আবাসনসহ বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠান ছিল। অগ্নিকাণ্ডের খবর পেয়ে উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। রোববার রাতেই উদ্ধার অভিযান শেষ হয়।

স্থানীয় কর্তৃপক্ষ জানায়, অগ্নিকাণ্ডের ঘটনায় মোট ৩৮ জনকে হাসপাতালে নেওয়া হয়। তাঁদের মধ্যে পাঁচজন ঘটনাস্থলেই মারা যান এবং সোমবার সকাল নাগাদ মৃতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়ায়। সর্বশেষ ২৫ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, যাঁদের মধ্যে নয়জনের অবস্থা গুরুতর।

কী কারণে ভবনটিতে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar