1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বরিশালে নবজাতকের পিতৃত্ব দাবি দুই ব্যক্তির, হাসপাতালে তোলপাড় - bdtelegraph24.com
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:১২ অপরাহ্ন
শিরোনাম :
কারমাইকেল কলেজের ১১০তম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে নিরাপত্তাসহ ৮ দফা দাবি শিবিরের চীনের ৪০ তলা ভবনে অগ্নিকাণ্ড: নিহত ১৪ জবিতে ককটেল বিস্ফোরণের ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী আটক গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৭৪ হাজার, আহত ১ লাখ ৭৫ হাজার টঙ্গীতে মাদ্রাসাছাত্রকে গরম ইস্ত্রির ছ্যাঁকা, শিক্ষক গ্রেপ্তার ফার্মগেটে মেট্রোরেল স্টেশনের নিচে বাসে আগুন সিলেট টেস্ট ড্র, ১–০ ব্যবধানে সিরিজ জিতল ওয়েস্ট ইন্ডিজ বরিশালে নবজাতকের পিতৃত্ব দাবি দুই ব্যক্তির, হাসপাতালে তোলপাড় ঝালকাঠিতে পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই: গ্রেপ্তার ৭ সুন্দরবনে বনদস্যু নির্মূলের এক দফা দাবিতে নৌ বন্ধন

বরিশালে নবজাতকের পিতৃত্ব দাবি দুই ব্যক্তির, হাসপাতালে তোলপাড়

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ৩১ জন খবরটি পড়েছেন

সংবাদদাতা, বরিশাল
সোমবার (৯ নভেম্বর) ২০২৬

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বরিশাল নগরীর একটি বেসরকারি হাসপাতালে সন্তান জন্মের পর নবজাতকের পিতৃত্ব দাবি করেছেন দুই ব্যক্তি। এ নিয়ে হাসপাতালে চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হলে একপর্যায়ে সংশ্লিষ্টরা হাসপাতাল ত্যাগ করেন। রোববার নগরীর আরিফ মেমোরিয়াল হাসপাতালে এ ঘটনা ঘটে।

হাসপাতাল সূত্রে জানা যায়, শান্তা নামের এক নারী সন্তান জন্ম দেওয়ার সময় শুভাস নামের এক ব্যক্তি তার পাশে ছিলেন এবং নিজেকে স্বামী হিসেবে পরিচয় দেন। এর কিছুক্ষণ পর এমদাদুল নামের আরেক ব্যক্তি হাসপাতালে এসে দাবি করেন, শান্তার সঙ্গে তার বিয়ে হয়েছে এবং নবজাতকের বাবা তিনিই।

এমদাদুল দাবি করেন, ২০২১ সালে প্রেমের সম্পর্কের সূত্র ধরে বরিশালের চরমোনাই ইউনিয়নের শান্তাকে বিয়ে করেন তিনি। বিয়ের পর শান্তা ধর্মান্তরিত হন এবং তারা ঢাকায় বসবাস করতেন। সন্তান জন্মের কথা বলে প্রায় তিন মাস আগে শান্তা বাবার বাড়িতে যান। নিজের দাবির পক্ষে বিয়ের কাবিননামাসহ বিভিন্ন নথিও দেখান তিনি।

তবে এমদাদুলের দাবি অস্বীকার করে শান্তা বলেন, এমদাদুলের সঙ্গে তার কোনো বিয়ে হয়নি এবং নবজাতকের বাবাও তিনি নন। এমদাদুল হাসপাতালে পৌঁছানোর পর শুভাস সেখান থেকে চলে যাওয়ায় তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি। স্থানীয়দের দাবি, এমদাদুলের সঙ্গে বিয়ের বিষয়টি গোপন রেখে ২০২৪ সালে বাকেরগঞ্জের বাসিন্দা শুভাসের সঙ্গে শান্তার বিয়ে হয়।

আরিফ মেমোরিয়াল হাসপাতালের চেয়ারম্যান ডা. নজরুল ইসলাম বলেন, “বিষয়টি নিয়ে জটিলতা তৈরি হলে শান্তার বাবা কৃষ্ণ কর্মকার তাকে হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে যান। দুই ব্যক্তির দাবি-পাল্টা দাবির পর তারা দুজনই হাসপাতাল ছেড়ে চলে যান।”

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar