1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
জাল দলিলে জমি দখলের অভিযোগ, আইনজীবীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন - bdtelegraph24.com
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কারমাইকেল কলেজের ১১০তম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে নিরাপত্তাসহ ৮ দফা দাবি শিবিরের চীনের ৪০ তলা ভবনে অগ্নিকাণ্ড: নিহত ১৪ জবিতে ককটেল বিস্ফোরণের ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী আটক গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৭৪ হাজার, আহত ১ লাখ ৭৫ হাজার টঙ্গীতে মাদ্রাসাছাত্রকে গরম ইস্ত্রির ছ্যাঁকা, শিক্ষক গ্রেপ্তার ফার্মগেটে মেট্রোরেল স্টেশনের নিচে বাসে আগুন সিলেট টেস্ট ড্র, ১–০ ব্যবধানে সিরিজ জিতল ওয়েস্ট ইন্ডিজ বরিশালে নবজাতকের পিতৃত্ব দাবি দুই ব্যক্তির, হাসপাতালে তোলপাড় ঝালকাঠিতে পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই: গ্রেপ্তার ৭ সুন্দরবনে বনদস্যু নির্মূলের এক দফা দাবিতে নৌ বন্ধন

জাল দলিলে জমি দখলের অভিযোগ, আইনজীবীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
  • ২৫ জন খবরটি পড়েছেন

জহরুল হক জনি, লালমনিরহাট প্রতিনিধি

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তুষভাণ্ডার বাজারে জাল দলিলের মাধ্যমে জমি ও মার্কেট দখলের চেষ্টার অভিযোগ উঠেছে অ্যাডভোকেট নাজমুল হকের বিরুদ্ধে। স্থানীয় আওয়ামী লীগ নেতা দেবদাস রায় বাবুলের সঙ্গে যোগসাজশে এ চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

রোববার (৮ নভেম্বর) তুষভাণ্ডার বাজারের ক্যাপ্টেন মোড় সংলগ্ন নূর মোহাম্মদ মার্কেটে ‘ক্যাপ্টেন মোড় সচেতন নাগরিক সমাজ’ ও ভুক্তভোগী পরিবারের উদ্যোগে সংবাদ সম্মেলন ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে নূর ইসলাম বিপুল অভিযোগ করেন, উত্তর ঘনেশ্যাম মৌজার ৪০ শতাংশ জমি (দাগ নং-৪৮৩৪) তাঁদের পৈতৃক সম্পত্তি। এ জমি নিয়ে কালীগঞ্জ সিনিয়র সিভিল জজ আদালতে ১২৩/১৫ নম্বর মামলা হলে আদালত তাঁদের পক্ষে রায় ও ডিক্রি দেন বলে দাবি করেন তিনি।

ভুক্তভোগীদের অভিযোগ, আদালতের রায় থাকা সত্ত্বেও অ্যাডভোকেট নাজমুল হকের নেতৃত্বে একটি পক্ষ জমি দখলের চেষ্টা করছে। একই সঙ্গে মামলাধীন জমির ১১ শতাংশ (দাগ নং-৬৫৬৩ ও ৬৫৬৪) জালিয়াতির মাধ্যমে আইনজীবী ও তাঁর স্ত্রীর নামে রেকর্ড করিয়ে নেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তাঁরা।

এ ছাড়া মার্কেটের দোকানঘর দখল, ভাঙচুর ও অন্য পক্ষের কাছে ভাড়া দেওয়ার চেষ্টা এবং রাজনৈতিক প্রভাব খাটিয়ে হুমকি-হয়রানির অভিযোগও করা হয়।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা বলেন, মামলা চলাকালে বিরোধপূর্ণ সম্পত্তির একটি অংশ আইনজীবী ও তাঁর স্ত্রীর নামে রেকর্ড হওয়ার বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করা প্রয়োজন। একই সঙ্গে সংশ্লিষ্ট দলিল, খতিয়ান ও আদালতের নথি যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তাঁরা।

এ সময় প্রশাসনের কাছে ছয় দফা দাবি তুলে ধরেন ভুক্তভোগীরা। দ্রুত ব্যবস্থা না নিলে জেলা প্রশাসকের কার্যালয় ও আদালত চত্বরে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেওয়া হয়।

অভিযোগের বিষয়ে অ্যাডভোকেট নাজমুল হকের বক্তব্য জানতে তাঁর ব্যক্তিগত মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া না দেওয়ায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar