নিউজ ডেস্ক
সোমবার (৯ নভেম্বর), ২০২৬ | সন্ধ্যা ৭:৩৭
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর চলমান হামলায় এখন পর্যন্ত প্রায় ৭৪ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১ লাখ ৭৫ হাজার মানুষ। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিচালক এ তথ্য নিশ্চিত করেছেন।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিচালক জানান, গাজা উপত্যকায় মানবিক বিপর্যয় চরমে পৌঁছেছে। ত্রাণ ও জরুরি চিকিৎসা সামগ্রী পৌঁছানোর সুবিধার্থে অবিলম্বে সীমান্ত পথগুলো খুলে দেওয়ার আহ্বান জানান তিনি।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের সশস্ত্র শাখা ‘কাসেম ব্রিগেড’সহ অন্যান্য ফিলিস্তিনি সংগঠন ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামলা চালায়। এতে ১ হাজার ১৩৯ জন নিহত হন এবং প্রায় ২৪০ জনকে জিম্মি করা হয়। এর প্রতিক্রিয়ায় ইসরায়েল গাজায় সামরিক অভিযান শুরু করে।
২০২৫ সালের ১০ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হলেও উপত্যকায় ইসরায়েলি হামলা ও হত্যাকাণ্ড অব্যাহত রয়েছে।