1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
টঙ্গীতে মাদ্রাসাছাত্রকে গরম ইস্ত্রির ছ্যাঁকা, শিক্ষক গ্রেপ্তার - bdtelegraph24.com
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:১২ অপরাহ্ন
শিরোনাম :
কারমাইকেল কলেজের ১১০তম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে নিরাপত্তাসহ ৮ দফা দাবি শিবিরের চীনের ৪০ তলা ভবনে অগ্নিকাণ্ড: নিহত ১৪ জবিতে ককটেল বিস্ফোরণের ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী আটক গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৭৪ হাজার, আহত ১ লাখ ৭৫ হাজার টঙ্গীতে মাদ্রাসাছাত্রকে গরম ইস্ত্রির ছ্যাঁকা, শিক্ষক গ্রেপ্তার ফার্মগেটে মেট্রোরেল স্টেশনের নিচে বাসে আগুন সিলেট টেস্ট ড্র, ১–০ ব্যবধানে সিরিজ জিতল ওয়েস্ট ইন্ডিজ বরিশালে নবজাতকের পিতৃত্ব দাবি দুই ব্যক্তির, হাসপাতালে তোলপাড় ঝালকাঠিতে পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই: গ্রেপ্তার ৭ সুন্দরবনে বনদস্যু নির্মূলের এক দফা দাবিতে নৌ বন্ধন

টঙ্গীতে মাদ্রাসাছাত্রকে গরম ইস্ত্রির ছ্যাঁকা, শিক্ষক গ্রেপ্তার

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ২৪ জন খবরটি পড়েছেন

সংবাদদাতা
সোমবার (৯ নভেম্বর), রাত ৭টা ৪০ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

গাজীপুরের টঙ্গীতে নয় বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে গরম ইস্ত্রির ছ্যাঁকা দিয়ে নির্যাতনের অভিযোগে রাব্বি হোসেন (২৫) নামের এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৮ নভেম্বর) রাতে ভুক্তভোগী শিশুর মায়ের করা অভিযোগের ভিত্তিতে টঙ্গী পূর্ব থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। অভিযুক্ত শিক্ষক টঙ্গী চেরাগআলী এলাকার মিফতাহুল মাদ্রাসার শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

মামলা সূত্রে জানা যায়, গত ৪ নভেম্বর বিকেলে মিফতাহুল মাদ্রাসার শিক্ষার্থী মো. ওসমান গনি নাঈমকে গরম ইস্ত্রি দিয়ে শরীরের পেছনের অংশে ছ্যাঁকা দেন শিক্ষক রাব্বি। ঘটনার পরদিন বৃহস্পতিবার সন্ধ্যায় শিশুটির মা তাকে বাড়িতে নিতে মাদ্রাসায় গেলে সে বিষয়টি তাকে জানায়। এরপর রোববার রাতে শিশুটির মা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

গ্রেপ্তারকৃত রাব্বি হোসেন কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার বাসিন্দা। অভিযোগ পাওয়ার পর পুলিশ তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তিনি নির্যাতনের কথা স্বীকার করেন।

এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুদুল আলম বলেন, ঘটনার সত্যতা পাওয়ায় মামলা রুজু করা হয়েছে। অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar