মো: আরিফুল ইসলাম,
পাবনা জেলা প্রতিননিধি।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
২৯শে নভেম্বর রবিবার এ পাবনা জেলার ফরিদপুর উপজেলার ঐতিহ্যবাহী বনওয়ারীনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে-২০২৫ সালের কৃর্তী শিক্ষার্থীদের সংবর্ধনা এবং ২০২৬ সালের ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাবনা-সিরাজগঞ্জ (৩৩০) সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ৩০ অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, প্রভাষক জিয়াউর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার উম্মে ইমামা বানিন। উপজেলা সহকারী কমিশনার ভূমি উম্মে সালমা খানন। আলহাজ্ব আব্দুদ দাইয়ান মঞ্জু, সাবেক আহ্বায়ক উপজেলা বিএনপি। মো: জিয়াউর রহমান জিয়া, সাবেক সদস্য সচিব উপজেলা বিএনপি। মো: শাহা আলম বিএসসি। মো: জিল্লুর রহমান ও মো: আশরাফুজ্জামান মাসুদ, সাবেক যুগ্ম আহ্বায়ক উপজেলা বিএনপি। মো: রবিউল করিম তারেক, চাটমোহর উপজেলা বিএনপি। সাবেক যুগ্ম আহ্বায়ক মো: হুমায়ুন কবির মনি। সাবেক সহ-সভাপতি উপজেলা বিএনপি। মো: ইদ্রিস আলী মাস্টার, সাবেক সভাপতি উপজেলা কৃষকদল। মো: ফারুক হোসেন, যুগ্ম আহ্বায়ক পৌর বিএনপি। মো: আমিনুল হক সাবেরী উপজেলা বিএনপির সদস্য সচিব ও বিদ্যালয়ের সহ-সভাপতি। এবং মো: এনামুল হক, সভাপতি, পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: জাহাঙ্গীর হোসেন। সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সেলিম রেজা, সাঈদা শাবনম। এছাড়াও বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, অত্র বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং কোমলমতি শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে ২০২৫ সালের কৃতী শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা ও সম্মাননা স্বারক তুলে দেওয়া হয়। পাশাপাশি ২০২৬ সালের ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় জানানো হয়। বিদায়ী শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের সাফল্য, সুস্বাস্থ্য ও সুন্দর জীবন কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন, তোমরা বিদ্যালয়ের শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ ও জাতির ভবিষ্যৎ। তাই শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের শিক্ষায় সীমাবদ্ধ না রেখে নৈতিকতা, মানবিক মূল্যবোধ, শৃঙ্খলা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে হবে। শিক্ষার্থীদের মেধা ও মননের বিকাশে শিক্ষক, অভিভাবক এবং সমাজের সবাইকে সম্মিলিতভাবে দায়িত্ব পালন করতে হবে।
অনুষ্ঠানটি শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের অংশগ্রহণে এক আবেগঘন ও আনন্দমুখর পরিবেশে শেষ হয়।