1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
লোহাগাড়ায় মাদ্রাসা ছাত্রীকে অপহরণ: মামলা তুলে না নেওয়ায় হুমকি, গ্রেপ্তার ১ - bdtelegraph24.com
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
শিরোনাম :
ভোরের আলো ফুটতেই কুবি প্রেস ক্লাবের নির্বাচন কারমাইকেল কলেজের নজরুল মঞ্চের পেছনে শিক্ষার্থী লাবণ্য সরকারের গায়ে হলুদ নাসিরনগরের কচুয়া দরবার শরীফে ওয়াজ ও দোয়ার মাহফিল ফরিদপুরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান যুবদল নেতাকে কুপিয়ে জখমের জেরে সাবেক এমপি ও যুবলীগ নেতার বাড়িতে বিক্ষুব্ধদের অগ্নিসংযোগ সীমান্তে ৩১ বিজিবির অভিযানে ৫ মানব পাচারকারী আটক লোহাগাড়ায় মাদ্রাসা ছাত্রীকে অপহরণ: মামলা তুলে না নেওয়ায় হুমকি, গ্রেপ্তার ১ অভয়নগরে নাশকতার মামলায় আ. লীগ ও ছাত্রলীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার রাজশাহীর পবা ভূমি অফিস ও বিদ্যুৎ কেন্দ্রে বোমা হামলা টিকটকে প্রেম: মালয়েশিয়ান তরুণীকে বিয়ে করে যশোরে আনলেন শার্শার যুবক

লোহাগাড়ায় মাদ্রাসা ছাত্রীকে অপহরণ: মামলা তুলে না নেওয়ায় হুমকি, গ্রেপ্তার ১

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
  • ৩১ জন খবরটি পড়েছেন

মনির আহমদ আজাদ, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
রবিবার (২৯ নভেম্বর), ২০২৬

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

চট্টগ্রামের লোহাগাড়ায় অপহরণ ও ধর্ষণের মামলা তুলে না নেওয়ায় নবম শ্রেণির এক মাদ্রাসাছাত্রীকে ফের অপহরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত শাকিল নামের এক যুবককে শনিবার রাতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে ঘটনার পর থেকে নিখোঁজ ওই মাদ্রাসাছাত্রীকে এখনো উদ্ধার করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

ভুক্তভোগী শিক্ষার্থীর মায়ের অভিযোগ, আগের মামলাটি তুলে নেওয়ার জন্য তাকে নিয়মিত হুমকি দিচ্ছিলেন অভিযুক্ত শাকিল। মামলা প্রত্যাহার না করলে মেয়ের লাশ পাঠিয়ে দেওয়া হবে বলেও হুমকি দেওয়া হয়। বর্তমানে মেয়ের কোনো সন্ধান না পেয়ে চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন পরিবারের সদস্যরা।

কান্নাজড়িত কণ্ঠে মেয়েকে দ্রুত ফিরে পাওয়ার আকুতি জানিয়ে তার মা বলেন, “মামলা তুলে না নেওয়ায় আমার মেয়েকে অপহরণ করা হয়েছে। আমি আমার মেয়েকে জীবিত ফেরত চাই এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”

লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল্লাহ জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় শিক্ষার্থীকে অপহরণ ও ধর্ষণের মামলায় শাকিল নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরও জানান, ভুক্তভোগী শিক্ষার্থীকে উদ্ধারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

নিখোঁজ শিক্ষার্থীকে দ্রুত উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি দাবি জানিয়েছেন স্থানীয়রা। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণের দাবিও উঠেছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar