1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
রাজশাহীর পবা ভূমি অফিস ও বিদ্যুৎ কেন্দ্রে বোমা হামলা - bdtelegraph24.com
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
শিরোনাম :
ভোরের আলো ফুটতেই কুবি প্রেস ক্লাবের নির্বাচন কারমাইকেল কলেজের নজরুল মঞ্চের পেছনে শিক্ষার্থী লাবণ্য সরকারের গায়ে হলুদ নাসিরনগরের কচুয়া দরবার শরীফে ওয়াজ ও দোয়ার মাহফিল ফরিদপুরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান যুবদল নেতাকে কুপিয়ে জখমের জেরে সাবেক এমপি ও যুবলীগ নেতার বাড়িতে বিক্ষুব্ধদের অগ্নিসংযোগ সীমান্তে ৩১ বিজিবির অভিযানে ৫ মানব পাচারকারী আটক লোহাগাড়ায় মাদ্রাসা ছাত্রীকে অপহরণ: মামলা তুলে না নেওয়ায় হুমকি, গ্রেপ্তার ১ অভয়নগরে নাশকতার মামলায় আ. লীগ ও ছাত্রলীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার রাজশাহীর পবা ভূমি অফিস ও বিদ্যুৎ কেন্দ্রে বোমা হামলা টিকটকে প্রেম: মালয়েশিয়ান তরুণীকে বিয়ে করে যশোরে আনলেন শার্শার যুবক

রাজশাহীর পবা ভূমি অফিস ও বিদ্যুৎ কেন্দ্রে বোমা হামলা

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
  • ৭ জন খবরটি পড়েছেন

আবু কাওসার মাখন, রাজশাহী ব্যুরো
রবিবার (২৯ নভেম্বর), ২০২৬

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

রাজশাহীর পবা উপজেলা ভূমি অফিসে পেট্রোল বোমা হামলার ঘটনা ঘটেছে। রবিবার (২৯ নভেম্বর) রাত ১টার দিকে উপজেলার ভূগরোইল মোড় এলাকায় অবস্থিত এই অফিসে দুর্বৃত্তরা তিনটি পেট্রোল বোমা নিক্ষেপ করে, যার মধ্যে একটি বিস্ফোরিত হয়। একই রাতে খড়খড়ি বিদ্যুৎ কেন্দ্রেও হামলার চেষ্টা চালানো হয়েছে বলে সিসিটিভি ফুটেজে দেখা গেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানান, ভূমি অফিসে নিক্ষেপ করা তিনটি বোমার মধ্যে একটি বিস্ফোরিত হলেও বাকি দুটি অবিস্ফোরিত অবস্থায় পড়ে ছিল। এ ঘটনায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।

ঘটনাস্থল পরিদর্শন শেষে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম বলেন, “এর আগে পবা উপজেলা ভূমি অফিসের পাশাপাশি পল্লী বিদ্যুতের খড়খড়ি উপকেন্দ্রসহ বিভিন্ন স্থাপনায় হামলার ঘটনা ঘটেছে। এসব বিষয় বিবেচনায় নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সব মহলকে নিয়ে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদারের ব্যবস্থা নেওয়া হয়েছে।”

তিনি আরও বলেন, “ভূমি অফিসে জনগণের গুরুত্বপূর্ণ দলিল ও রেকর্ড সংরক্ষিত থাকে। বিধ্বংসী কর্মকাণ্ডের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে এসব ঘটনা ঘটানো হচ্ছে।”

জেলা প্রশাসক জানান, হামলাকারীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার লক্ষ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar