খ ম জায়েদ হোসেন, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নের ঐতিহ্যবাহী খানকায়ে মিরানীয়া ইরফানীয়া করিমীয়া কচুয়া দরবার শরীফে ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে।
সুলতানুল আরেফিন,তাপস সম্রাট হযরত সৈয়দ মিরান শাহ তাতারী আলকাদেরী (রহ.) এর অন্যতম প্রধান খলিফা কুতুবুল আলম, মুর্শিদে বরহক পীরে কামেল শাহ সূফী হযরত করিম নাওয়াজ আলকাদেরী (রহ.) সাহেবের ৭০তম এবং ওনার সুযোগ্য সাহেবজাদা প্রখ্যাত আলেমেদ্বীন পীরে কামেল আলহাজ্ব হযরত আল্লামা আব্দুল হাফেজ (শহীদ মাওলানা) আলকাদেরী (রহ.) সাহেবের ৩৭তম ইছালে ছাওয়াব, ওরস উপলক্ষে এক ওয়াজ ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে।
আগামী বুধবার ২ ডিসেম্বর ২০২৬ ইং, ১৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, দিবাগত রাতে খানকায়ে মিরানীয়া ইরফানীয়া করিমীয়া কচুয়া দরবার শরীফের উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নের কচুয়া
খানকায়ে মিরানীয়া ইরফানীয়া করিমীয়া মাঠ প্রাঙ্গণে এই ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হবে।
মাহফিলে প্রধান মেহমান হিসেবে তশরিফ আনবেন তাপস সম্রাট হযরত সৈয়দ মিরান শাহ তাতারী (রহ.) এর সুযোগ্য বড় নাতি, আল্লামা সৈয়দ মোহাম্মদ ইরফান শাহ আল কাদেরী (রহ.) এর সুযোগ্য ছোট সাহেবজাদা আল্লামা সৈয়দ মোহাম্মদ আমান শাহ মিয়া আলকাদেরী, মাদ্দাজিল্লুহুল আলীয়া, ইউ.পি, ভারত।
মাহফিলে তিনি গুরুত্বপূর্ণ ওয়াজ ও নসিহত পেশ করবেন বলে আয়োজকরা জানিয়েছেন।
এছাড়াও দেশ বরেণ্য আলেমেদ্বীন
পীর মা শায়েখ উলামায়ে কেরামগণ তাশরিফ আনবেন।
সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন পীরজাদা আলহাজ্ব মোহাম্মদ অহিদুল করিম আলকাদেরী ও আলহাজ্ব মাওলানা মোহাম্মদ রিয়াজুল করিম আলকাদেরী, খাদেম, মিরানীয়া ইরফানীয়া করিমীয়া কচুয়া দরবার শরীফ।
আয়োজকরা জানান, প্রতি বছরের মতো এবারও দূর-দূরান্ত থেকে হাজারো আশেকান-ভক্ত, মুরিদান ও ধর্মপ্রাণ মুসলমান এই মাহফিলে অংশগ্রহণ করবেন। মাহফিলে দেশ ও জাতির কল্যাণ, মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হবে।
আয়োজকদের পক্ষ থেকে দলে দলে যোগদান করে অশেষ ছওয়াব হাসিল করার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে।