1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
যশোর আইনজীবী সমিতির নির্বাচনে ৯ পদে জয়ী বিএনপি-সমর্থিত প্যানেল - bdtelegraph24.com
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
শিরোনাম :
তৃণমূলে উন্নয়ন ও আইনশৃঙ্খলা রক্ষায় আবারও গ্রাম সরকার চালুর উদ্যোগ ভোরের আলো ফুটতেই কুবি প্রেস ক্লাবের নির্বাচন কারমাইকেল কলেজের নজরুল মঞ্চের পেছনে শিক্ষার্থী লাবণ্য সরকারের গায়ে হলুদ নাসিরনগরের কচুয়া দরবার শরীফে ওয়াজ ও দোয়ার মাহফিল ফরিদপুরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান যুবদল নেতাকে কুপিয়ে জখমের জেরে সাবেক এমপি ও যুবলীগ নেতার বাড়িতে বিক্ষুব্ধদের অগ্নিসংযোগ সীমান্তে ৩১ বিজিবির অভিযানে ৫ মানব পাচারকারী আটক লোহাগাড়ায় মাদ্রাসা ছাত্রীকে অপহরণ: মামলা তুলে না নেওয়ায় হুমকি, গ্রেপ্তার ১ অভয়নগরে নাশকতার মামলায় আ. লীগ ও ছাত্রলীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার রাজশাহীর পবা ভূমি অফিস ও বিদ্যুৎ কেন্দ্রে বোমা হামলা

যশোর আইনজীবী সমিতির নির্বাচনে ৯ পদে জয়ী বিএনপি-সমর্থিত প্যানেল

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
  • ৭ জন খবরটি পড়েছেন

জেলা প্রতিনিধি, যশোর
রবিবার (২৯ নভেম্বর) ২০২৬, সকাল ৯টা ৩৯ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

যশোর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ১১টি পদের মধ্যে নয়টিতে বিএনপি-সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। সভাপতি, সাধারণ সম্পাদক ও যুগ্ম সম্পাদকসহ গুরুত্বপূর্ণ পদগুলোতে জয় পেয়েছেন এই প্যানেলের প্রার্থীরা। বাকি দুটি পদের একটিতে জামায়াত এবং অন্যটিতে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী নির্বাচিত হয়েছেন।

শনিবার (২৮ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনের চেয়ারম্যান মোহসীন আলী। এর আগে সমিতির বার্ষিক নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। ১১টি পদের মধ্যে ১০টিতে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে এবং গ্রন্থাগার সম্পাদক পদে একজন প্রার্থী থাকায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, সভাপতি পদে সৈয়দ এ এইচ সাবেরুল হক সাবু ৪৩০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. ইসমত হাসার পেয়েছেন ১৩১ ভোট। সাধারণ সম্পাদক পদে মো. নূর আলম পান্না ২২৩ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. মোস্তফা হুমায়ুন কবির মোল্যা পেয়েছেন ১৩৯ ভোট।

সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন দুজন। সৈয়দ রুহুল কুদ্দুস কচি ২৭৭ ভোট পেয়ে প্রথম এবং মো. মাহবুবুর রহমান ২১৭ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন। যুগ্ম সম্পাদক পদে মো. তাহমিদ আকাশ ২০৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সহকারী সম্পাদক পদে মো. গোলাম মোস্তফা ৩২২ ভোট এবং সিরাজুল ইসলাম ২৯৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে মো. মুস্তাকিম মোস্তফা খান ৩৪০ ভোট পেয়ে জয়ী হয়েছেন। এছাড়া কার্যকরী সংসদের দুটি সদস্যপদে শামস ইমরান ৩৯২ ভোট এবং সুদীপ্ত কুমার ২০৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

নির্বাচন কমিশনের চেয়ারম্যান মোহসীন আলী বলেন, “সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। ভোট গণনা শেষে আমরা আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেছি।”

জামায়াত সমর্থিত গোলাম মোস্তফা সুমন সহকারী সম্পাদক পদে এবং আওয়ামী লীগ সমর্থিত মাহবুবুর রহমান সহসভাপতি পদে জয়লাভ করেছেন। এছাড়া গ্রন্থাগার সম্পাদক পদে মো. কামরুল হাসান সোহেল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar