1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
আশুগঞ্জ প্রেস ক্লাবের নির্বাচনে সেলিম-খোকন-মামুন বিজয়ী - bdtelegraph24.com
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
শিরোনাম :
আশুগঞ্জ প্রেস ক্লাবের নির্বাচনে সেলিম-খোকন-মামুন বিজয়ী আগামী এপ্রিলে ঢাকায় শাকিরার কনসার্ট আয়োজনের পরিকল্পনা ১৫ বছরে পাচার হয়েছে ২৮ লাখ কোটি টাকা: রাষ্ট্রপতি শ্যামনগরে চিংড়িতে অপদ্রব্য পুশ করার অপরাধে দুই ব্যক্তিকে ৭০ হাজার টাকা জরিমানা রাজশাহীতে আজহারীর মাহফিল থেকে ৩৭ নারী আটক, পকেটমারের অভিযোগ মোংলা-ঘাষিয়াখালী ক্যানেলের ভাঙন পরিদর্শনে পরিবেশ প্রতিমন্ত্রী, দীর্ঘমেয়াদি পরিকল্পনার আশ্বাস আফগানিস্তানে নারীদের নাম ব্যবহারে নিষেধাজ্ঞা, ডাকা হচ্ছে অবমাননাকর নামে ইতালির স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ, শ্রেণিকক্ষে বিদেশি শিক্ষার্থীর হার ৩০ শতাংশে সীমাবদ্ধ পোশাকশিল্পে অস্থিরতা: ৪০ কোটি ডলারের ক্রয়াদেশ হারাল বাংলাদেশ, লাভবান ভারত পাবনা জেলা দলিল লেখক সমিতির মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

আশুগঞ্জ প্রেস ক্লাবের নির্বাচনে সেলিম-খোকন-মামুন বিজয়ী

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
  • ৩২ জন খবরটি পড়েছেন

ফরিদ আহমদ, ব্রাহ্মণবাড়িয়া, প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী আশুগঞ্জ প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে সেলিম পারভেজ, সহসভাপতি পদে খোকন মিয়া এবং সাধারণ সম্পাদক পদে আল মামুন নির্বাচিত হয়েছেন।

১৮ জন ভোটারের অংশগ্রহণে অনুষ্ঠিত এ নির্বাচনে সভাপতি পদে সেলিম পারভেজ ১২ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর প্রতিদ্বন্দ্বী মোজাম্মেল হক পেয়েছেন ৬ ভোট। সহসভাপতি পদে খোকন মিয়া ১০ ভোট পেয়ে নির্বাচিত হন। এ পদে তাঁর প্রতিদ্বন্দ্বী মীর মিজানুর রহমান পেয়েছেন ৮ ভোট। অন্যদিকে, সাধারণ সম্পাদক পদে আল মামুন ১০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী আবু আব্দুল্লাহ পেয়েছেন ৮ ভোট।

নির্বাচনে বাকি সাতটি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সাতজন। তাঁরা হলেন—সিনিয়র সহসভাপতি পদে হাবিবুর রহমান হাবিব, যুগ্ম সাধারণ সম্পাদক পদে সন্তোষ সূত্রধর, সাংগঠনিক সম্পাদক পদে নিতাই চন্দ্র ভৌমিক, অর্থ সম্পাদক পদে আফসার নিয়াজ, পাঠাগার, তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক পদে জহির শিকদার, দপ্তর সম্পাদক পদে বাবুল শিকদার এবং কার্যকরী সদস্য-১ পদে মো. আক্তার হোসেন।

তবে কার্যকরী সদস্য-২ পদে কোনো প্রার্থী মনোনয়নপত্র জমা না দেওয়ায় পদটিতে নির্বাচন অনুষ্ঠিত হয়নি। পরবর্তী সময়ে সাংগঠনিক নিয়ম অনুযায়ী এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে।

নির্বাচনে বিজয়ী প্রার্থীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সহকর্মী সাংবাদিকরা। তাঁরা আশা প্রকাশ করেন, নবনির্বাচিত নেতৃত্ব সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষা, পারস্পরিক ঐক্য ও সৌহার্দ্য সুদৃঢ় করা এবং আশুগঞ্জের সাংবাদিকতার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar