1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
আফগানিস্তানে নারীদের নাম ব্যবহারে নিষেধাজ্ঞা, ডাকা হচ্ছে অবমাননাকর নামে - bdtelegraph24.com
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
শিরোনাম :
আশুগঞ্জ প্রেস ক্লাবের নির্বাচনে সেলিম-খোকন-মামুন বিজয়ী আগামী এপ্রিলে ঢাকায় শাকিরার কনসার্ট আয়োজনের পরিকল্পনা ১৫ বছরে পাচার হয়েছে ২৮ লাখ কোটি টাকা: রাষ্ট্রপতি শ্যামনগরে চিংড়িতে অপদ্রব্য পুশ করার অপরাধে দুই ব্যক্তিকে ৭০ হাজার টাকা জরিমানা রাজশাহীতে আজহারীর মাহফিল থেকে ৩৭ নারী আটক, পকেটমারের অভিযোগ মোংলা-ঘাষিয়াখালী ক্যানেলের ভাঙন পরিদর্শনে পরিবেশ প্রতিমন্ত্রী, দীর্ঘমেয়াদি পরিকল্পনার আশ্বাস আফগানিস্তানে নারীদের নাম ব্যবহারে নিষেধাজ্ঞা, ডাকা হচ্ছে অবমাননাকর নামে ইতালির স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ, শ্রেণিকক্ষে বিদেশি শিক্ষার্থীর হার ৩০ শতাংশে সীমাবদ্ধ পোশাকশিল্পে অস্থিরতা: ৪০ কোটি ডলারের ক্রয়াদেশ হারাল বাংলাদেশ, লাভবান ভারত পাবনা জেলা দলিল লেখক সমিতির মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

আফগানিস্তানে নারীদের নাম ব্যবহারে নিষেধাজ্ঞা, ডাকা হচ্ছে অবমাননাকর নামে

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
  • ৪ জন খবরটি পড়েছেন

নিউজ ডেস্ক
শনিবার (২৮ নভেম্বর ২০২৬), দুপুর ২টা ২২ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বালখ প্রদেশে সরকারি নথিপত্রে নারীদের নাম ব্যবহার নিষিদ্ধ করার অভিযোগ উঠেছে তালেবানদের বিরুদ্ধে। এমনকি চিকিৎসার নথি ও ব্যবস্থাপত্রে নারীদের নাম না লিখে তাদের ‘দাদি’, ‘ছাগল’ বা ‘গরু’ হিসেবে সম্বোধন করার নির্দেশ দেওয়া হয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে।

স্পেনের সংবাদমাধ্যম এল পাইসসহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী, তালেবান শাসনে নারীদের অধিকার সংকুচিত করার ধারাবাহিকতায় এই নতুন বিধিনিষেধ সামনে এসেছে। স্বাস্থ্যকর্মী ও সরকারি প্রতিষ্ঠানের কর্মীদের নারীদের ‘বিবি’ বা বয়স্ক নারী হিসেবে সম্বোধন করতে নির্দেশ দেওয়া হয়েছে। এই নিষেধাজ্ঞা পুরো দেশজুড়ে ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন অধিকারকর্মীরা।

জার্মানিতে বসবাসরত আফগান নারী অধিকারকর্মী লালাহ ওসমানি এল পাইসকে বলেন, “নারী, চিকিৎসক ও নাগরিক অধিকারকর্মীদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, কিছু নারীকে অবমাননাকরভাবে ‘ছাগল’ বা ‘গরু’ বলেও ডাকা হচ্ছে। এটি মানুষকে অমানবিক করে তোলার একটি পরিকল্পিত প্রক্রিয়া।”

ওসমানি আরও সতর্ক করেন, চিকিৎসার নথি ও ব্যবস্থাপত্রে নারীদের নাম না থাকলে রোগী শনাক্তে বড় ধরনের ভুল হতে পারে। এতে নারী রোগীদের চিকিৎসাসেবা মারাত্মক ঝুঁকির মুখে পড়বে।

নারী অধিকার সংগঠন ফেমেনার আফগানিস্তান কর্মসূচির পরিচালক জুবাইদা আকবর বলেন, “তালেবান ভবিষ্যতে এ নিষেধাজ্ঞা সারা দেশে কার্যকর করতে পারে। অতীতেও বিভিন্ন এলাকায় জারি করা বিধিনিষেধ পরে দেশজুড়ে সম্প্রসারণের নজির রয়েছে।”

এল পাইসের প্রতিবেদন অনুযায়ী, আফগান নারীদের অধিকার সীমিত করে তালেবান এখন পর্যন্ত ১৪৪টির বেশি নির্দেশ জারি করেছে। এর মধ্যে রয়েছে ১২ বছর বয়সের পর মেয়েদের শিক্ষাগ্রহণে বাধা, অধিকাংশ পেশায় নারীদের কাজের সুযোগ বন্ধ এবং জনসমক্ষে কথা বলার ওপর বিধিনিষেধ।

তবে তালেবানের পুণ্য প্রচার ও পাপ প্রতিরোধবিষয়ক মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ আসলাম এপিকে বলেন, “ইসলামী শরিয়াহ ও প্রচলিত আইন মেনে নারীরা ব্যবসা ও সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারেন।”

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar