1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ইরানের শীর্ষ নেতাদের হত্যার নতুন পরিকল্পনা নিয়ে আলোচনা করছে ট্রাম্প প্রশাসন - bdtelegraph24.com
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
শিরোনাম :
১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ নিয়ে নেব: বিতর্কিত মন্তব্যে পশ্চিমবঙ্গের মন্ত্রী অর্জুন সিং পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা দেশে মোট ভোটার ১২ কোটি ৯২ লাখ ২৯ হাজার ৭৪৯ জন ইরানের শীর্ষ নেতাদের হত্যার নতুন পরিকল্পনা নিয়ে আলোচনা করছে ট্রাম্প প্রশাসন ডিসেম্বরে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ নবীনগর আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বাঘারপাড়ার ‘মহিউদ্দিন বিশ্বাস ফাউন্ডেশন’ এখন অসহায়দের ভরসার স্থল দৌলতপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে প্রণোদনার বীজ ও সার বিতরণ ৩৭ বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে কুবিতে প্রযুক্তি উৎসব, বিজয়ীদের ইন্টার্নশিপের সুযোগ

ইরানের শীর্ষ নেতাদের হত্যার নতুন পরিকল্পনা নিয়ে আলোচনা করছে ট্রাম্প প্রশাসন

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ০ জন খবরটি পড়েছেন

নিউজ ডেস্ক
বুধবার (২৫ নভেম্বর), ২০২৬ | বিকেল ৩টা ৪০ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ইরানের শীর্ষ নেতাদের হত্যার নতুন পরিকল্পনা নিয়ে আলোচনা করছে ট্রাম্প প্রশাসন। তবে এমন হামলায় যুদ্ধের অবসান না হয়ে বরং ইরান আরও কঠোর অবস্থান নিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন মার্কিন প্রশাসন ও সামরিক বাহিনীর কয়েকজন কর্মকর্তা।

মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা ও আলোচনার বিষয়ে অবগত আরেক ব্যক্তির বরাতে প্রতিবেদনে বলা হয়, ইরানের কট্টরপন্থি নেতাদের সরিয়ে যুদ্ধের অবসান ঘটাতে এমন হামলার কথা ভাবছে ওয়াশিংটন। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এর আগে গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ওই হামলার প্রথম দিনেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। এ সময় দেশটির আরও কয়েকজন শীর্ষ সামরিক, গোয়েন্দা ও রাজনৈতিক নেতা প্রাণ হারান। এরপর তার ছেলে মোজতবা খামেনি সর্বোচ্চ নেতার দায়িত্ব গ্রহণ করেন। তবে বাবার মৃত্যুর ঘটনায় আহত হওয়ার পর থেকে তাকে জনসমক্ষে দেখা যায়নি।

পরিকল্পনার প্রভাব নিয়ে বিতর্ক

প্রশাসনের একাংশের ধারণা, এমন অভিযান চালালে তেহরানের ওপর চাপ বাড়বে এবং যুদ্ধ শেষ করার পথ তৈরি হবে। তারা যুক্তি দেন, এর মাধ্যমে যুক্তরাষ্ট্র যে কোনো সময় ইরানের নেতাদের খুঁজে বের করে হত্যা করতে পারে, সেই বার্তা দেওয়া সম্ভব হবে।

তবে প্রশাসন ও সামরিক বাহিনীর ভেতরের বিরোধীরা বলছেন, এ ধরনের হামলায় উল্টো ফল হতে পারে। এতে ইরানের অবশিষ্ট নেতৃত্ব আরও কঠোর অবস্থান নিতে পারে এবং ভবিষ্যৎ শান্তি আলোচনায় যুক্তরাষ্ট্রের বিশ্বাসযোগ্যতা ক্ষুণ্ন হতে পারে। পাশাপাশি মার্কিন কর্মকর্তাদের ওপর প্রতিশোধমূলক হামলার ঝুঁকিও বাড়বে বলে তারা মনে করেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar