1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ফিলিস্তিনিদের ওপর হামলাকে ‘ঈশ্বরের ওপর আঘাত’ বললেন ইসরায়েলের প্রেসিডেন্ট - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
শিরোনাম :
সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জামায়াত আমির ফিলিস্তিনিদের ওপর হামলাকে ‘ঈশ্বরের ওপর আঘাত’ বললেন ইসরায়েলের প্রেসিডেন্ট নাসিরনগরে এম. এ. হান্নান বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন ড্রেনেজ সমস্যার ছবি তুলতে গিয়ে বাধার অভিযোগ, নিরপেক্ষ তদন্ত চান সাইমুন লোহাগাড়ায় মোবাইল ফোন নিয়ে বিরোধের জেরে যুবককে ছুরিকাঘাত, আটক ১ রাজনৈতিক পরিবর্তনের পর অর্থনীতির পরীক্ষা, চাপে তৈরি পোশাকশিল্প আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: অনির্দিষ্টকালের জন্য বন্ধ ২০ পোশাক কারখানা গাজীপুরে শ্রমিক বিক্ষোভ: মহাসড়ক অবরোধ, ৭০ কারখানায় ছুটি ৩২ বন্ধ নারায়ণগঞ্জের ফতুল্লায় ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল নিহত গাজীপুরে শ্রমিক মৃত্যুর গুজবে শ্রমিক অসন্তোষ, সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ

ফিলিস্তিনিদের ওপর হামলাকে ‘ঈশ্বরের ওপর আঘাত’ বললেন ইসরায়েলের প্রেসিডেন্ট

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ১ জন খবরটি পড়েছেন

নিউজ ডেস্ক ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর ইহুদি উগ্রপন্থি বসতি স্থাপনকারীদের সহিংসতার তীব্র নিন্দা জানিয়েছেন ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ। এ ধরনের কর্মকাণ্ডকে ‘ঈশ্বরের ওপর আঘাত’ হিসেবে বর্ণনা করে তিনি বলেছেন, এসব সহিংসতা কোনোভাবেই ইসরায়েলের প্রতিনিধিত্ব করে না।

সোমবার (২৩ নভেম্বর) জেরুজালেমে অনুষ্ঠিত ইএলএনইটি সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় হারজগ এসব কথা বলেন।

তিনি বলেন, পশ্চিম তীরসহ যেকোনো স্থানে নিরীহ মানুষ ও জনপদের ওপর উগ্রপন্থিদের হামলার কোনো গ্রহণযোগ্যতা নেই। এসব কর্মকাণ্ড ইহুদি জনগোষ্ঠীর ইতিহাস ও নৈতিকতার ওপরও আঘাত।

এর আগে গত শনিবার রাতে রামাল্লার কাছাকাছি ফিলিস্তিনি গ্রামগুলোতে প্রায় এক ডজন গাড়ি ও বেশ কয়েকটি বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ ওঠে বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে।

হারজগ জানান, সহিংসতায় জড়িত ব্যক্তিদের শনাক্ত, গ্রেপ্তার ও বিচারের আওতায় আনতে ইসরায়েলের আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলো কাজ করছে।

এদিকে সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের অভিযোগ, সরকার ইহুদি সন্ত্রাসবাদ দেখেও না দেখার ভান করছে।

পশ্চিম তীরে বসতি সম্প্রসারণ ও ফিলিস্তিনিদের ওপর হামলার ঘটনায় আন্তর্জাতিক চাপও বাড়ছে। যুক্তরাজ্যসহ ইউরোপের কয়েকটি দেশ জড়িতদের জবাবদিহি নিশ্চিত করার দাবি জানিয়েছে। অন্যদিকে, সহিংস বসতি স্থাপনকারীদের সমর্থনকারীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে অস্ট্রেলিয়া।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar