1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
নাসিরনগরে এম. এ. হান্নান বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
শিরোনাম :
সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জামায়াত আমির ফিলিস্তিনিদের ওপর হামলাকে ‘ঈশ্বরের ওপর আঘাত’ বললেন ইসরায়েলের প্রেসিডেন্ট নাসিরনগরে এম. এ. হান্নান বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন ড্রেনেজ সমস্যার ছবি তুলতে গিয়ে বাধার অভিযোগ, নিরপেক্ষ তদন্ত চান সাইমুন লোহাগাড়ায় মোবাইল ফোন নিয়ে বিরোধের জেরে যুবককে ছুরিকাঘাত, আটক ১ রাজনৈতিক পরিবর্তনের পর অর্থনীতির পরীক্ষা, চাপে তৈরি পোশাকশিল্প আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: অনির্দিষ্টকালের জন্য বন্ধ ২০ পোশাক কারখানা গাজীপুরে শ্রমিক বিক্ষোভ: মহাসড়ক অবরোধ, ৭০ কারখানায় ছুটি ৩২ বন্ধ নারায়ণগঞ্জের ফতুল্লায় ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল নিহত গাজীপুরে শ্রমিক মৃত্যুর গুজবে শ্রমিক অসন্তোষ, সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ

নাসিরনগরে এম. এ. হান্নান বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ১ জন খবরটি পড়েছেন

খ ম জায়েদ হোসেন, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ব্রাহ্মণবাড়িয়া জেলার  নাসিরনগর উপজেলার ফান্দাউক ইউনিয়নের রাজনগর-রসুলপুর গ্রামে এম. এ. হান্নান বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

আজ মঙ্গলবার  (২৪ নভেম্বর) সকালে উপজেলার ফান্দাউক ইউনিয়নের রাজনগর-রসুলপুর গ্রামে এম. এ. হান্নান বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এম. এ. হান্নান এমপি রাজনগর–রসুলপুর এম. এ. হান্নান বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে  উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)  মোঃ এরফান উদ্দিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সারোয়ার হোসাইন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা  মোঃ ইসহাক মিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ  ইমরান হোসাইন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আরিফুল ইসলাম,  উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক  কে. এম. বশির উদ্দিন স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময় এলাকার শত শত মানুষ, অভিভাবক, শিক্ষক, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি  বক্তব্যে বলেন, রাজনগর-রসুলপুর গ্রামটি শিক্ষার দিক থেকে অনেক পিছিয়ে ছিল। এই এলাকার কোমলমতি শিশুদের দূরে গিয়ে পড়ালেখা করতে হতো। এই বিদ্যালয় প্রতিষ্ঠার মধ্য দিয়ে এলাকার শিশুদের শিক্ষার দ্বার খুলে গেল।
ইনশাআল্লাহ এই স্কুলটি একটি মডেল স্কুল হওয়ার জন্য যা যা করা প্রয়োজন, ইনশাআল্লাহ আমার জায়গা থেকে আমি এবং আমাদের সকলে মিলে করবো।”

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এই গ্রামে একটি প্রাথমিক বিদ্যালয়ের দাবি ছিল। অবশেষে সেই স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। বিদ্যালয়টি চালু হলে এই গ্রামের পাশাপাশি আশপাশের গ্রামের শিশুরাও উপকৃত হবে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, খুব শীঘ্রই বিদ্যালয়ের নির্মাণ কাজ শেষ করে পাঠদান শুরু করা হবে। এজন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করা হয়েছে।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar