1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
নেতানিয়াহুর বিরোধিতা উপেক্ষা করে সরকার গঠনের পথে গাদি আইজেনকোট - bdtelegraph24.com
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:০৭ অপরাহ্ন

নেতানিয়াহুর বিরোধিতা উপেক্ষা করে সরকার গঠনের পথে গাদি আইজেনকোট

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • ১০ জন খবরটি পড়েছেন

নিউজ ডেস্ক
শনিবার (২১ নভেম্বর), ২০২৬

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ইসরাইলে বৃহত্তর জোট সরকার গঠনের প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর পার্লামেন্টের আরব দলগুলোর সমর্থনে সংখ্যালঘু জরুরি সরকার গঠনের ইঙ্গিত দিয়েছেন ইয়াশার দলের প্রধান গাদি আইজেনকোট। আগামী ৬ ডিসেম্বরের আগেই নতুন সরকারকে নেসেটের ভোটে তোলার পরিকল্পনা করছেন তিনি। শুক্রবার (২০ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে এ তথ্য জানান আইজেনকোট।

গত ২৭ অক্টোবরের নির্বাচনে ১২০ আসনের নেসেটে আইজেনকোটের জোট ৪৮টি, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জোট ৫৩টি এবং আরব দলগুলো ১৯টি আসন পায়। সংখ্যালঘু সরকার গঠন করতে গিয়ে আইজেনকোট নিজের জোটের ভেতরেই বাধার মুখে পড়েছেন। শরিক দল ইসরাইল বেইতেইনুর নেতা আভিগদর লিবারম্যান আরব সমর্থিত সরকারে ভোট না দেওয়ার অঙ্গীকার করেছেন। এছাড়া সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেটও এমন সরকারে না গিয়ে আইজেনকোটের নেতৃত্বে ঐক্যের সরকার গঠনের পক্ষে মত দিয়েছেন।

আইজেনকোট বলেন, “এমপিদের বিবেক অনুযায়ী সিদ্ধান্ত নিতে হবে—তারা নতুন সরকার গঠন করবেন নাকি দেশকে আরেকটি নির্বাচনের দিকে ঠেলে দেবেন।”

নেতানিয়াহু আরব দলগুলোর সমর্থনে সরকার গঠনের তীব্র বিরোধিতা করে দাবি করেন, এতে ইসরাইলের ভাগ্য ঝুঁকির মুখে পড়বে। তিনি দেশ ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে উল্লেখ করে ঐক্যের সরকার গঠনের আহ্বান জানান। জবাবে আইজেনকোট অভিযোগ করেন, নেতানিয়াহু রাজনৈতিক স্বার্থে ইরান উত্তেজনা ব্যবহার করছেন এবং আরবদের বিরুদ্ধে বিদ্বেষ ছড়িয়ে উত্তেজনা বাড়িয়ে তুলছেন।

আইজেনকোট আরও বলেন, “আমি হারেদি ও লিকুদ পার্টির সঙ্গে আলোচনা চালিয়ে যাব এবং সময়মতো সরকার গঠন করব।”

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar