নিউজ ডেস্ক
২৫ নভেম্বর ২০২৬, বিকেল ৩টা ৪৩ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ নিয়ে নেওয়ার হুমকি দিয়ে বিতর্কের মুখে পড়েছেন পশ্চিমবঙ্গের পরিবহনমন্ত্রী অর্জুন সিং। মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে উত্তর ২৪ পরগনার কাঁকিনাড়ায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই বিতর্কিত মন্তব্য করেন।
অর্জুন সিং বলেন, ‘অনেক হয়েছে, আর কোনো অজুহাত চলবে না। ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ নিয়ে নেব।’ তিনি দাবি করেন, বাংলাদেশে হিন্দুদের ওপর হামলার ঘটনার প্রতিশোধ নেওয়া হবে। তবে এই হুঁশিয়ারি দিয়ে তিনি ঠিক কী বোঝাতে চেয়েছেন, তা স্পষ্ট করেননি।
১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস। জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দিনটিতেই বাংলাদেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন। অর্জুন সিং কেন এই দিনটিকে তার মন্তব্যের সময়সীমা বা ডেডলাইন হিসেবে বেছে নিয়েছেন, সে বিষয়ে কোনো ব্যাখ্যা দেননি তিনি।