1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বাঘারপাড়ার ‘মহিউদ্দিন বিশ্বাস ফাউন্ডেশন’ এখন অসহায়দের ভরসার স্থল - bdtelegraph24.com
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
শিরোনাম :
বাঘারপাড়ার ‘মহিউদ্দিন বিশ্বাস ফাউন্ডেশন’ এখন অসহায়দের ভরসার স্থল দৌলতপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে প্রণোদনার বীজ ও সার বিতরণ ৩৭ বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে কুবিতে প্রযুক্তি উৎসব, বিজয়ীদের ইন্টার্নশিপের সুযোগ নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিনয়ে মঞ্চস্থ ‘প্রমিথিউস বাউন্ড’ গাজীপুরে শ্রমিক নিহতের গুজব: থানায় উপস্থিত হয়ে সুস্থতা নিশ্চিত করলেন নারী শ্রমিক লোহাগাড়া উপজেলা ভূমি প্রশাসনে নতুন সহকারী কমিশনার মোহাম্মদ আবু আবদুল্লাহ নবীনগরে শীতের আগমনী বার্তা, লেপ-তোষক তৈরিতে ব্যস্ত কারিগররা খিলগাঁও থানার পেছনে ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ১ রাঙামাটিতে ড্রেনেজ সমস্যার ভিডিও ধারণে বাধা, প্রতিবেশীর বিরুদ্ধে হুমকির অভিযোগ নেত্রকোণায় ইউএনওর কক্ষে আগুন লেগে সবকিছু পুড়ে ছাই

বাঘারপাড়ার ‘মহিউদ্দিন বিশ্বাস ফাউন্ডেশন’ এখন অসহায়দের ভরসার স্থল

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ২ জন খবরটি পড়েছেন

বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বাঘারপাড়ার জামদিয়া ইউনিয়নের ‘মহিউদ্দিন বিশ্বাস ফাউন্ডেশন’ এর সামাজিক কর্মকান্ড এখন সবার মুখে মুখে। প্রতিষ্ঠার পর থেকে এ স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের পক্ষ থেকে ইউনিয়নের শিক্ষা, ধর্মীয় প্রতিষ্ঠান, ক্রীড়ায় সহায়তাসহ মাদকমুক্ত সমাজ গড়তে বিভিন্ন কাজ করে এখন সর্বমহলে প্রশংসিত। গত ১৬ নভেম্বর বর্ণাঢ্য আয়োজনে প্রথম বর্ষপুর্তির অনুষ্ঠান পালন করে প্রতিষ্ঠানটি।

এদিন ভিটাবল্লা মাধ্যমিক বিদ্যালয় চত্বরে ১০৪জন অবসরপ্রাপ্ত শিক্ষক ও গুণীজন এবং ২০ জন কৃতি শিক্ষাথীকে সংবর্ধনা ও ক্রেস্ট দেওয়া হয়। এগারো সদস্য বিশিষ্ট পরিচালনা পর্ষদও আছে প্রতিষ্ঠানটিতে।

জামদিয়া ইউনিয়নের তেঘরি গ্রামের মোদাচ্ছের আলী বিশ্বাসের ছেলে সবেক ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন বিশ্বাস ছিলেন শিক্ষক, শিক্ষানুরাগী, মানবতাবাদী ও রাজনীতিবীদ। এলাকায় শিক্ষা বিস্তারের জন্য তিনি ভিটাবল্লা মাধ্যমিক বিদ্যালয়, ভিটাবল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভিটাবল্লা ইসলামিয়া ফাজেল মাদ্রাসা ও নিজগ্রামে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় গড়তে নিজের পৈত্রিক জমি দান করেছিলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া রাজনৈতিক দল বিএনপিকে বাঘারপাড়া উপজেলায় প্রতিষ্ঠিত করতে মহিউদ্দিন বিশ্বাস উদ্যোগী ভূমিকা পালন করেন। তিনি তাঁর ৫সন্তানকে উচ্চশিক্ষায় শিক্ষিত করেছেন। তাঁরা এখন সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রেখে চলেছেন। সন্তানদের মধ্যে বড় মেয়ে দিলারা বেগম বিএ পাশ এবং অন্য মেয়ে তহমিনা বেগম বিএ পাশ করে তেঘরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক। বড় ছেলে মাজহারুল ইসলাম খোকন ইসলাম শিক্ষা বিষয় স্নাতকোত্তর শেষ করে ভিটাবল্লা ইসলামিয়া ফাজেল মাদ্রাসায় শিক্ষক হিসেবে কর্মরত। মেঝ ছেলে
চার্টার এ্যাকাউন্ট্যান্ট (সিএ) শেষ করে আমেরিকায় নামকরা প্রতিষ্ঠানে কর্মরত আছেন। ছোট ছেলে ইফতেহাদুল ইসলাম শিমুল ব্যারিস্টারি শেষ করে লন্ডনের একটি ‘ল’ ফার্মে কর্মরত।

বাকড়ী গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক উজ্জ্বল বিশ্বাস জানান,‘মহিউদ্দিন বিশ্বাস ফাউন্ডেশন’ যা করেছে তাতে আমি অভিভূত। অবসরের পর কেউ খোঁজ রাখেনি। কিন্তু এ প্রতিষ্ঠান আমার মতো অনেককেই সংবর্ধনা দেওয়া ছাড়াও বিভিন্ন সামাজিক কর্মকান্ডে চারিদিকে এর সুনাম ছড়িয়ে পড়েছে। দাদপুর গ্রামের ফুল মিঞা, বাররা গ্রামের অসচ্ছল আব্দুল ওহাব, জামদিয়া গ্রামের আব্দুল হামিদসহ অনেকেই জানালেন, যে কোনো বিপদে ফাউন্ডেশনে গেলে নগদ সহায়তা পেয়ে থাকি। এসময় মাজহারুল ইসলাম
খোকনের জন্য দোয়া প্রার্থনা করেন এই বয়োবৃদ্ধ মানুষেরা।

আদমপুর গ্রামের বিধবা ফুলজান বগেম জানালেন, মাথা গোজার ঠাঁই ছিলো না। এ ফাউন্ডেশনের সহায়তায় এখন আমি নিশ্চিন্তে ঘুমাচ্ছি।

ফাউন্ডেশনের চেয়ারম্যান, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও জামদিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মাজহারুল ইসলাম খোকন জানালেন, এলাকার মুরুব্বিদের পরামর্শে ২০২৫ সালে ‘মহিউদ্দিন বিশ্বাস ফাউন্ডেশন’ প্রতিষ্ঠা করা হয়। যাতে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে তাঁদের বাবার স্মৃতি বেঁচে থাকে। তিনি আরও বলেন, প্রতিষ্ঠাবছর থেকেই তেঘরি-ভিটাবল্লা এলকার তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রথম তিন মেধাবী শিক্ষার্থীকে এককালীন
বার্ষিক বৃত্তি দেওয়া হচ্ছে। পর্যায়ক্রমে ইউনিয়ন জুড়ে এর বিস্তার ঘটবে। এছাড়াও গত বছরে অসচ্ছল শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ ও নদগ টাকা, অসহায় মানুষের চিকিৎসা সহায়তা, মসজিদ, মাদ্রাসা ও মন্দির সংস্কারে নগদ টাকা এবং এলাকার বিভিন্ন খেলার মাঠে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। ফাউন্ডেশনের পক্ষ থেকে এ সহায়তা অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar