1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিনয়ে মঞ্চস্থ ‘প্রমিথিউস বাউন্ড’ - bdtelegraph24.com
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
শিরোনাম :
বাঘারপাড়ার ‘মহিউদ্দিন বিশ্বাস ফাউন্ডেশন’ এখন অসহায়দের ভরসার স্থল দৌলতপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে প্রণোদনার বীজ ও সার বিতরণ ৩৭ বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে কুবিতে প্রযুক্তি উৎসব, বিজয়ীদের ইন্টার্নশিপের সুযোগ নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিনয়ে মঞ্চস্থ ‘প্রমিথিউস বাউন্ড’ গাজীপুরে শ্রমিক নিহতের গুজব: থানায় উপস্থিত হয়ে সুস্থতা নিশ্চিত করলেন নারী শ্রমিক লোহাগাড়া উপজেলা ভূমি প্রশাসনে নতুন সহকারী কমিশনার মোহাম্মদ আবু আবদুল্লাহ নবীনগরে শীতের আগমনী বার্তা, লেপ-তোষক তৈরিতে ব্যস্ত কারিগররা খিলগাঁও থানার পেছনে ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ১ রাঙামাটিতে ড্রেনেজ সমস্যার ভিডিও ধারণে বাধা, প্রতিবেশীর বিরুদ্ধে হুমকির অভিযোগ নেত্রকোণায় ইউএনওর কক্ষে আগুন লেগে সবকিছু পুড়ে ছাই

নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিনয়ে মঞ্চস্থ ‘প্রমিথিউস বাউন্ড’

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ৩ জন খবরটি পড়েছেন

তানভীর আহমেদ,নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও পরিবেশনা বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের প্রথম সেমিস্টারের শিক্ষার্থীদের পরিবেশনায় মঞ্চস্থ হয়েছে পাশ্চাত্য নাটক ‘প্রমিথিউস বাউন্ড’। ব্যবহারিক কোর্স ‘সিন ওয়ার্ক: ওয়েস্টার্ন ক্লাসিক ড্রামা’-এর সেমিস্টার ফাইনাল পরীক্ষার অংশ হিসেবে দুই দিনব্যাপী আয়োজনের প্রথম দিনে নাটকটি মঞ্চস্থ হয়।

২৪ নভেম্বর (মঙ্গলবার) সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে নাটকটি মঞ্চস্থ হয়। বিভাগের সহকারী অধ্যাপক মো. মাজহারুল হোসেন তোকদার (বাধন) এর তত্ত্বাবধানে মঞ্চায়িত হয় নাটকটি।

মঞ্চনাটকে অভিনয়কারী ২৫-২৬ সেশনের শিক্ষার্থী ইফানুর জামান স্নিগ্ধ জানান, “আজকে আমাদের পাশ্চাত্য নাটক প্রমিথিউস বাউন্ড এর একটি পরীক্ষা ছিল। আমি এখানে প্রমিথিউস চরিত্রে অভিনয় করেছি। আমি আগে কখনো মঞ্চে অভিনয় করিনি। জীবনে প্রথবার অভিনয় করি। আমাদের কোর্স শিক্ষকের প্রোডাকশন আগে থেকে খুব ভালো । উনি আমাদের প্রায় চার মাস ধরে তিলে তিলে গড়ে এই রূপে এনেছে। স্যারের কাছ থেকে অনেক কিছু শিখতে পেরেছি।”

মঞ্চ নাটকটির তত্ত্বাবধায়ক জানান, “শিক্ষার্থীদের অধিকাংশ কখনো থিয়েটারের সাথে যুক্ত ছিলো না। সেই জায়গা থেকে আমার জন্যেও এটি ছিলো নতুন অভিজ্ঞতা। তাদের জন্যে এয়াতি ছিলো দলগত কাজের প্রথম অভিজ্ঞতা । আমার বিশ্বাস, তারা ভবিষ্যতে থিয়েটার চর্চায় এ অভিজ্ঞতা অনুপ্রেরণা হিসেবে কাজে লাগাবে।”

তিনি আরও বলেন “টিএসসি অডিটোরিয়ামে এর আগে কখনো থিয়েটার মঞ্চায়িত হয়নি। নির্মানাধীন ভবনে নাটকটি মঞ্চস্থ করা ছিলো বড় চ্যালেঞ্জ। “

উপস্থিত দর্শক হিসেবে ফোকলোর এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট সাইন্স বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুমাইয়া মেহেরিন বলেন, “মঞ্চায়নটি খুব ভালো ছিল। একটা অন্যরকম অনুভূতি ছিল। ওদের জন্য শুভকামনা রইলো।”

অনুষ্ঠানটির সহযোগিতা করে রোভার স্কাউট। এ সময় বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ দর্শক হিসেবে উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar