1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
নেত্রকোণায় ইউএনওর কক্ষে আগুন লেগে সবকিছু পুড়ে ছাই - bdtelegraph24.com
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
শিরোনাম :
নেত্রকোণায় ইউএনওর কক্ষে আগুন লেগে সবকিছু পুড়ে ছাই সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জামায়াত আমির শফিকুর রহমান জমাবন্দির নকল তুলতে জাল ব্যাংক রশিদ, রাঙামাটিতে আটক ১ ছাত্রদল-শিবির-ছাত্রশক্তির প্রতিবাদ, প্রভোস্ট পদ হারালেন জাবি অধ্যাপক স্নিগ্ধা উপকূলের নারী ও যুবকদের ক্ষমতায়নে শ্যামনগরে সিসিডিবির শক্তি প্রকল্পের সভা ফিলিস্তিনিদের ওপর হামলাকে ‘ঈশ্বরের ওপর আঘাত’ বললেন ইসরায়েলের প্রেসিডেন্ট নাসিরনগরে এম. এ. হান্নান বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন ড্রেনেজ সমস্যার ছবি তুলতে গিয়ে বাধার অভিযোগ, নিরপেক্ষ তদন্ত চান সাইমুন লোহাগাড়ায় মোবাইল ফোন নিয়ে বিরোধের জেরে যুবককে ছুরিকাঘাত, আটক ১ রাজনৈতিক পরিবর্তনের পর অর্থনীতির পরীক্ষা, চাপে তৈরি পোশাকশিল্প

নেত্রকোণায় ইউএনওর কক্ষে আগুন লেগে সবকিছু পুড়ে ছাই

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ২৬ জন খবরটি পড়েছেন

মামুন রণবীর, নেত্রকোণা জেলা প্রতিনিধি

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

নেত্রকোণার খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে আগুন লেগে কয়েকটি কক্ষ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) ভোরে উপজেলা পরিষদ ভবনের দ্বিতীয় তলায় এ আগুন লাগে। এতে ইউএনওর কক্ষসহ ভবনের কয়েকটি কক্ষ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর ৪টার দিকে ইউএনওর কক্ষে আগুন জ্বলতে দেখা যায়। এসময় স্থানীয়রা এসে আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে মদন উপজেলা থেকে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিরূপণ করা সম্ভব হয়নি। কিভাবে আগুনের সূত্রপাত সেটিও নিশ্চিত হওয়া যায়নি।

খালিয়াজুরী থানার ওসি নাসির উদ্দিন বলেন, আগুনের ঘটনায় কোন নাশকতা রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা অলিদুজ্জামান বলেন, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা সম্ভব হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। টেলিভিশনের ক্যাবিনেটে রাউটার, ওয়াই-ফাই ও সিসিটিভি ক্যামেরার সংযোগ ছিল। সেখান থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় তদন্ত চলছে।

জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান বলেন, প্রাথমিকভাবে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। তদন্তের পর ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যাবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar