নিজস্ব প্রতিনিধি।
উপকূলীয় অঞ্চলের প্রান্তিক নারী ও যুবকদের ক্ষমতায়ন, দক্ষতা বৃদ্ধি এবং জলবায়ু সহনশীল জীবিকা গড়ে তোলার লক্ষ্যে সাতক্ষীরার শ্যামনগরে ক্রিশ্চিয়ান কমিশন ফর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ (সিসিডিবি)-এর শক্তি প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদের কনফারেন্স রুমে সিসিডিবি-শক্তি প্রকল্পের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শক্তি প্রকল্পের এরিয়া ম্যানেজার নিলীমা রাণী। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুজ্জাহান কনক।
সভায় বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারিদ বিন শফিক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুব্রত কুমার বিশ্বাস, উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা মো. জামাল হোসেন, সমাজসেবা কর্মকর্তার প্রতিনিধি এস এম আরিফুল ইসলাম এবং বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুর রউফ প্রমুখ।
সভায় উপস্থিত ছিলেন পিসিআরসিবি-সিসিডিবির উপজেলা সমন্বয়কারী স্টিভ রায় রুপন, এরিয়া ম্যানেজার শৈলেন কলিয়া, শক্তি প্রকল্পের কাউন্টার অর্গানাইজার মেহেরুন ফেরদৌসী, মাসুম বিল্লাহ, ধ্রুব বিশ্বাস ও ওবায়দুল্লাহ আল মামুন। এ ছাড়া বিভিন্ন গণমাধ্যমকর্মী, শক্তি প্রকল্পের বিভিন্ন ইউনিটের প্রধান ও সদস্যরা উপস্থিত ছিলেন।
শুরুতে শক্তি প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য ও কার্যক্রম তুলে ধরে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন প্রকল্পের কাউন্টার অর্গানাইজার মেহেরুন ফেরদৌসী।
বক্তারা বলেন, উপকূলীয় অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, নারীর ক্ষমতায়ন এবং যুবকদের দক্ষ করে গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সহযোগিতার মাধ্যমে স্থানীয় জনগোষ্ঠীকে আত্মনির্ভরশীল করে তোলার উদ্যোগকে তারা স্বাগত জানান।
তারা আরও বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, জলবায়ু সহনশীল জীবিকার সুযোগ সৃষ্টি, নারীর নেতৃত্ব ও অধিকার প্রতিষ্ঠা এবং স্থানীয় শাসনব্যবস্থায় জনগণের অংশগ্রহণ বাড়ানো জরুরি। এ ক্ষেত্রে নারী ও যুবকদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। পাশাপাশি উপকূলীয় অঞ্চলের বাস্তবতা তুলে ধরতে জেন্ডার সংবেদনশীল সাংবাদিকতার গুরুত্বও সভায় আলোচনা করা হয়।