1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
জমাবন্দির নকল তুলতে জাল ব্যাংক রশিদ, রাঙামাটিতে আটক ১ - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
শিরোনাম :
জমাবন্দির নকল তুলতে জাল ব্যাংক রশিদ, রাঙামাটিতে আটক ১ ছাত্রদল-শিবির-ছাত্রশক্তির প্রতিবাদ, প্রভোস্ট পদ হারালেন জাবি অধ্যাপক স্নিগ্ধা উপকূলের নারী ও যুবকদের ক্ষমতায়নে শ্যামনগরে সিসিডিবির শক্তি প্রকল্পের সভা সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জামায়াত আমির ফিলিস্তিনিদের ওপর হামলাকে ‘ঈশ্বরের ওপর আঘাত’ বললেন ইসরায়েলের প্রেসিডেন্ট নাসিরনগরে এম. এ. হান্নান বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন ড্রেনেজ সমস্যার ছবি তুলতে গিয়ে বাধার অভিযোগ, নিরপেক্ষ তদন্ত চান সাইমুন লোহাগাড়ায় মোবাইল ফোন নিয়ে বিরোধের জেরে যুবককে ছুরিকাঘাত, আটক ১ রাজনৈতিক পরিবর্তনের পর অর্থনীতির পরীক্ষা, চাপে তৈরি পোশাকশিল্প আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: অনির্দিষ্টকালের জন্য বন্ধ ২০ পোশাক কারখানা

জমাবন্দির নকল তুলতে জাল ব্যাংক রশিদ, রাঙামাটিতে আটক ১

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ২ জন খবরটি পড়েছেন

মোঃ কামরুল ইসলাম,রাঙামাটি প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের পার্বত্য জেলার রেকর্ডরুম শাখায় জমাবন্দির নকল উত্তোলনের আবেদনের সঙ্গে জাল ব্যাংক রশিদ দাখিলের অভিযোগে সানী চৌধুরী নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে।

জেলা প্রশাসকের কার্যালয়ের রেকর্ডরুম শাখা সূত্রে জানা যায়, সানী চৌধুরী, পিতা শঙ্কর চৌধুরী, জমাবন্দির নকল উত্তোলনের জন্য সংশ্লিষ্ট শাখায় একটি আবেদন দাখিল করেন। আবেদনের সঙ্গে তিনি ব্যাংকের একটি রশিদ সংযুক্ত করেন।আবেদন ও সংযুক্ত কাগজপত্র যাচাই-বাছাইয়ের সময় রেকর্ডরুমের ডেপুটি কালেক্টর যুহাদ বিন খলিল সংশ্লিষ্ট ব্যাংকের সঙ্গে যোগাযোগ করে দাখিলকৃত রশিদটি যাচাই করেন। যাচাইয়ে রশিদটি জাল বলে প্রমাণিত হয়। এ বিষয়ে জিজ্ঞাসাবাদে অভিযুক্ত সানী চৌধুরী ইতোপূর্বেও এ ধরনের জালিয়াতির ঘটনা ঘটিয়েছেন বলে স্বীকার করেছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

জমাবন্দির নকল উত্তোলনের আবেদনের সঙ্গে জাল ব্যাংক রশিদ দাখিলের ঘটনাটি ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩-এর প্রযোজ্য ধারায় অপরাধ হিসেবে বিবেচিত হওয়ায় অভিযুক্তের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের উদ্দেশ্যে তাকে রাঙামাটি কোতোয়ালি থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় জেলা প্রশাসনের রেকর্ডরুম শাখায় দাখিলকৃত নথিপত্র যাচাই-বাছাইয়ের গুরুত্ব আরও একবার সামনে এসেছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar