1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ভিডিও ফেসবুকে ছড়িয়ে উল্লাস, ছাত্রলীগ কর্মী গ্রেফতার - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পাবনা জেলার ফরিদপুর উপজেলার রতনপুর ভাইরাল ব্রিজ উন্নত জাতি গঠনে সন্তানদের সঠিকভাবে গড়ে তুলতে হবেঃ ডেপুটি স্পিকার মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ভিডিও ফেসবুকে ছড়িয়ে উল্লাস, ছাত্রলীগ কর্মী গ্রেফতার নাশকতা ও ভাঙচুরের প্রতিবাদে বিকেলে মিরপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা গোপালগঞ্জে বিএনপি করায় চার হিন্দু পরিবারের বাড়িঘরে হামলা ও লুটপাট মালয়েশিয়ায় সমাবর্তনে ড. ইউনূস: ‘দেশ ছাড়ার’ গুজব যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ২৯ হাজার কোটি ডলার ক্ষতিপূরণ দাবি ইরানের গ্রিসে প্রতি ৪ পরিবারের ৩টিতেই নেই সন্তান: ইউরোস্ট্যাট মধ্যপ্রাচ্যে রপ্তানি হচ্ছে হাটহাজারীর ঐতিহ্যবাহী মিষ্টি মরিচ

মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ভিডিও ফেসবুকে ছড়িয়ে উল্লাস, ছাত্রলীগ কর্মী গ্রেফতার

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ২ জন খবরটি পড়েছেন

জেলা প্রতিনিধি
মঙ্গলবার (২৪ নভেম্বর) ২০২৬, সকাল ১০টা ৪০ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

গোপালগঞ্জের মুকসুদপুর থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িত থাকার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মী জয়নাল মুন্সী জিসানকে (২৯) গ্রেফতার করেছে পুলিশ। থানায় অগ্নিসংযোগের ভিডিও ফেসবুকে প্রকাশ করে উল্লাস করার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়।

রোববার (২২ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে ফরিদপুরের নগরকান্দা উপজেলার চরযশোরদী গ্রামে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ। সোমবার (২৩ নভেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, জয়নাল মুন্সী ফরিদপুরের নগরকান্দা উপজেলার চরযশোরদী গ্রামের বাসিন্দা হলেও গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা সদরেও তার পরিবারের একটি বাড়ি রয়েছে। প্রায় এক মাস আগে নগরকান্দার পুরাপাড়া এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে দায়ের করা একটি মামলার এজাহারভুক্ত আসামি তিনি।

নগরকান্দা থানা পুলিশ জানায়, গ্রেফতারের পর জয়নালের মুঠোফোন পরীক্ষা করে গত ১৯ নভেম্বর দুপুর ১২টার দিকে মুকসুদপুর থানায় সংঘটিত ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় তার সংশ্লিষ্টতার তথ্য পাওয়া যায়। এছাড়া ওই ঘটনার ভিডিও নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করে উল্লাস করার প্রমাণ এবং ভিডিওটি তার ফোনে সংরক্ষিত থাকার তথ্যও মিলেছে।

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল সামদানি আজাদ বলেন, “নগরকান্দা থানার একটি মামলায় জয়নাল মুন্সীকে গ্রেফতার দেখানো হয়েছে। তিনি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। সোমবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar