1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
মধ্যপ্রাচ্যে রপ্তানি হচ্ছে হাটহাজারীর ঐতিহ্যবাহী মিষ্টি মরিচ - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মালয়েশিয়ায় সমাবর্তনে ড. ইউনূস: ‘দেশ ছাড়ার’ গুজব যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ২৯ হাজার কোটি ডলার ক্ষতিপূরণ দাবি ইরানের গ্রিসে প্রতি ৪ পরিবারের ৩টিতেই নেই সন্তান: ইউরোস্ট্যাট মধ্যপ্রাচ্যে রপ্তানি হচ্ছে হাটহাজারীর ঐতিহ্যবাহী মিষ্টি মরিচ মৌলভীবাজারে ২০০ বছর ধরে বসবাসরত মণিপুরি মুসলিম বা পাঙাল জনগোষ্ঠীর জীবনধারা নবীনগরে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্মীয় গোষ্ঠী হবে মুসলিমরা: পিউ রিসার্চ ফরিদপুরে বসতঘরে আগুন দিয়ে বৃদ্ধ বাবাকে হত্যার অভিযোগ, ছেলে আটক নব পুত্রবধূ আনতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনা, স্বামী নিহত; আশঙ্কাজনক স্ত্রী রায়পুরায় সরকারিভাবে আমন ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন

মধ্যপ্রাচ্যে রপ্তানি হচ্ছে হাটহাজারীর ঐতিহ্যবাহী মিষ্টি মরিচ

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ২ জন খবরটি পড়েছেন

নিউজ ডেস্ক
মঙ্গলবার (২৪ নভেম্বর), ২০২৬ | সকাল ৯:৩৮

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীর পাড়ে উৎপাদিত হাটহাজারীর ঐতিহ্যবাহী মিষ্টি মরিচ এখন দেশের গণ্ডি পেরিয়ে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে। অসাধারণ ঘ্রাণ ও কম ঝালযুক্ত এই মরিচ ব্রিটিশ আমল থেকেই রন্ধনশিল্পীদের কাছে অত্যন্ত জনপ্রিয়।

হালদা নদীর অববাহিকায় বিশেষ করে হাটহাজারী, রাউজান ও ফটিকছড়ি উপজেলার কয়েকশ একর জমিতে কৃষকরা এই মরিচ চাষ করেন। মরিচটির নাম মিষ্টি মরিচ হলেও এটি স্বাদে মিষ্টি নয়, বরং এর অনন্য সুঘ্রাণের কারণেই এমন নামকরণ করা হয়েছে। কাঁচা অবস্থায় হলুদাভ সবুজ এবং শুকনো অবস্থায় আকর্ষণীয় লাল রঙের এই মরিচ স্থানীয়ভাবে ‘হালদা মরিচ’ নামেও পরিচিত।

মাটির বৈশিষ্ট্য ও বিশেষত্ব

হালদার তীরবর্তী জৈব পদার্থ সমৃদ্ধ দোআঁশ মাটিতে এই মরিচ ভালো জন্মে। এর বিশেষত্বের মধ্যে রয়েছে টকটকে কালচে লাল রঙ, মিষ্টি সুঘ্রাণ, কম ঝাল এবং পাতলা চামড়া। সাধারণত ৩.৫ থেকে ৪ ফুট উচ্চতার প্রতিটি গাছে ৫০ থেকে ৮০টি মরিচ ধরে। রবি মৌসুমে চাষ করা এই মরিচের আয়ুষ্কাল ১২০ থেকে ১৩০ দিন এবং হেক্টর প্রতি ফলন ১.৫ থেকে ২ মে.টন।

বাজার চাহিদা ও জিআই স্বীকৃতির উদ্যোগ

বাজারে চাহিদা অনুযায়ী প্রতি কেজি হালদা মরিচ ৩৫০ থেকে ৬০০ টাকা পর্যন্ত বিক্রি হয়, যা অন্যান্য মরিচের তুলনায় কেজি প্রতি ৫০ থেকে ১০০ টাকা বেশি। প্রতি রোববার ও বৃহস্পতিবার হাটহাজারী সদরের কাচারি সড়কের মরিচহাটার গলিতে এই মরিচ কেনাবেচা হয়। তবে দেশীয় জাতের এই মরিচ রক্ষায় হাইব্রিড মরিচের আগ্রাসন ও বীজ সংরক্ষণের অভাবকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

হাটহাজারী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ মেজবাহ উদ্দিন বলেন, “ভূমি প্রতিমন্ত্রীর নির্দেশে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর হালদা মরিচের আবাদ বৃদ্ধি নিয়ে কাজ শুরু করেছে। ইতোমধ্যে ২২ বিঘা জমিতে নিবিড় পরিচর্যা ও মনিটরিং করা হচ্ছে, যাতে অদূর ভবিষ্যতে হালদা মরিচকে জিআই পণ্য হিসেবে ঘোষণা করা যায়।”

স্থানীয় কৃষক আলমগীর জানান, হাটহাজারী বাজারে এই মরিচের চাহিদা ব্যাপক হলেও বাজারে বিভিন্ন কোম্পানির নামে বিক্রি হওয়া মরিচের মান ও উৎস নিয়ে ক্রেতাদের মধ্যে সন্দেহ রয়েছে। অন্যদিকে, গৃহিণীরা রান্নায় স্বাদ ও রঙের ভিন্নতার কারণে চড়া দামেও এই মরিচ সংগ্রহ করেন এবং প্রবাসীদের কাছেও এটি নিয়মিত পাঠাচ্ছেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar