1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্মীয় গোষ্ঠী হবে মুসলিমরা: পিউ রিসার্চ - bdtelegraph24.com
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
শিরোনাম :
২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্মীয় গোষ্ঠী হবে মুসলিমরা: পিউ রিসার্চ ফরিদপুরে বসতঘরে আগুন দিয়ে বৃদ্ধ বাবাকে হত্যার অভিযোগ, ছেলে আটক নব পুত্রবধূ আনতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনা, স্বামী নিহত; আশঙ্কাজনক স্ত্রী রায়পুরায় সরকারিভাবে আমন ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন নাসিরনগরে দেশব্যাপী অগ্নি সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত নদীতে সাঁতার কাটতে নেমে শিশুর মৃ/ত্যু, জাল ফেলে ম/র/দে/হ উদ্ধার শাহজালাল বিমানবন্দরে ১৮টি স্বর্ণের বার জব্দ, আটক ১ হজযাত্রীদের টিকা গ্রহণের আগে ৭ ধরনের স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক যুক্তরাষ্ট্রের শিকাগোতে ‘মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া ওয়ে’র নামফলক উন্মোচন ফরিদপুর গোপালনগরে জেলি-কস্টিক সোডা দিয়ে ভেজাল দুধ তৈরি, দু’জনের কারাদণ্ড

২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্মীয় গোষ্ঠী হবে মুসলিমরা: পিউ রিসার্চ

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ০ জন খবরটি পড়েছেন

নিউজ ডেস্ক
২৩ নভেম্বর ২০২৬, সন্ধ্যা ৭:৪৯

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টারের পূর্বাভাস অনুযায়ী, ২০৩৫ সালের মধ্যেই খ্রিষ্টান ধর্মাবলম্বীদের ছাড়িয়ে বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠীতে পরিণত হতে যাচ্ছেন মুসলমানেরা। তরুণ জনগোষ্ঠীর আধিক্য এবং উচ্চ জন্মহারের কারণে আগামী নয় বছরের মধ্যে বিশ্বে জনসংখ্যার দিক থেকে মুসলিমরা শীর্ষে অবস্থান করবে।

সম্প্রতি প্রকাশিত ‘দ্য ফিউচার অব ওয়ার্ল্ড রিলিজিয়নস: পপুলেশন গ্রোথ প্রজেকশনস, ২০২০–২০৭০’ শীর্ষক গবেষণায় এই তথ্য উঠে এসেছে। এতে বিশ্বের ২০১টি দেশ ও অঞ্চলের বর্তমান জন্মহার, মৃত্যুহার, ধর্ম পরিবর্তনের প্রবণতা, বয়সকাঠামো এবং অভিবাসনের তথ্য বিশ্লেষণ করা হয়েছে।

গবেষণার তথ্যমতে, ২০৭০ সাল নাগাদ বিশ্বে মুসলিম জনসংখ্যা বেড়ে প্রায় ৩৬০ কোটিতে পৌঁছাতে পারে। একই সময়ে খ্রিষ্টান জনগোষ্ঠীর সংখ্যা দাঁড়াতে পারে ৩০০ কোটির কিছু কম। ২০২০ সালে বিশ্বের মোট জনসংখ্যার বিচারে খ্রিষ্টানরা বৃহত্তম গোষ্ঠী হিসেবে থাকলেও, আগামী ৫০ বছরে এই চিত্রে বড় ধরনের পরিবর্তন আসবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ভৌগোলিক অবস্থান ও জনসংখ্যা বৃদ্ধি

প্রতিবেদনে বলা হয়েছে, ২০৭০ সালের মধ্যে মুসলিম জনসংখ্যার দিক থেকে ইন্দোনেশিয়াকে ছাড়িয়ে পাকিস্তান বিশ্বের শীর্ষে উঠে আসবে। ওই সময়ে পাকিস্তানে মুসলিম জনসংখ্যা বেড়ে ৪৬ কোটি ১০ লাখে দাঁড়াতে পারে। তালিকার পরবর্তী অবস্থানে থাকবে ভারত, নাইজেরিয়া, ইন্দোনেশিয়া ও বাংলাদেশ।

২০৭০ সালে বাংলাদেশ বিশ্বের পঞ্চম বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ হবে। ২০২০ সালে বাংলাদেশের মোট জনসংখ্যা ছিল ১৬ কোটি ৬৩ লাখ, যা ২০৭০ সালে বেড়ে ২৩ কোটি ৭২ লাখে দাঁড়াতে পারে। এ সময় বাংলাদেশে মুসলিমদের অনুপাত ৯২ শতাংশে উন্নীত হবে। একই সঙ্গে হিন্দু জনগোষ্ঠীর মোট সংখ্যাও বৃদ্ধি পেয়ে প্রায় এক কোটি ৬১ লাখে পৌঁছাবে বলে গবেষণায় পূর্বাভাস দেওয়া হয়েছে।

খ্রিষ্টান জনসংখ্যার নতুন কেন্দ্র আফ্রিকা

গবেষণায় দেখা গেছে, আগামী কয়েক দশকে খ্রিষ্টানদের মোট জনসংখ্যা বাড়লেও বিশ্বের বৃহত্তম ধর্মীয় গোষ্ঠী হিসেবে তাদের অবস্থান হারানোর সম্ভাবনা রয়েছে। ইউরোপ ও আমেরিকার পরিবর্তে আফ্রিকা মহাদেশ খ্রিষ্টান জনসংখ্যার প্রধান কেন্দ্রে পরিণত হবে। ইউরোপীয় দেশগুলোতে খ্রিষ্টানদের হার ১৫ শতাংশ পর্যন্ত হ্রাস পেতে পারে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar