1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ফরিদপুরে বসতঘরে আগুন দিয়ে বৃদ্ধ বাবাকে হত্যার অভিযোগ, ছেলে আটক - bdtelegraph24.com
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
শিরোনাম :
২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্মীয় গোষ্ঠী হবে মুসলিমরা: পিউ রিসার্চ ফরিদপুরে বসতঘরে আগুন দিয়ে বৃদ্ধ বাবাকে হত্যার অভিযোগ, ছেলে আটক নব পুত্রবধূ আনতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনা, স্বামী নিহত; আশঙ্কাজনক স্ত্রী রায়পুরায় সরকারিভাবে আমন ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন নাসিরনগরে দেশব্যাপী অগ্নি সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত নদীতে সাঁতার কাটতে নেমে শিশুর মৃ/ত্যু, জাল ফেলে ম/র/দে/হ উদ্ধার শাহজালাল বিমানবন্দরে ১৮টি স্বর্ণের বার জব্দ, আটক ১ হজযাত্রীদের টিকা গ্রহণের আগে ৭ ধরনের স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক যুক্তরাষ্ট্রের শিকাগোতে ‘মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া ওয়ে’র নামফলক উন্মোচন ফরিদপুর গোপালনগরে জেলি-কস্টিক সোডা দিয়ে ভেজাল দুধ তৈরি, দু’জনের কারাদণ্ড

ফরিদপুরে বসতঘরে আগুন দিয়ে বৃদ্ধ বাবাকে হত্যার অভিযোগ, ছেলে আটক

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ২ জন খবরটি পড়েছেন

জেলা প্রতিনিধি
সোমবার (২৩ নভেম্বর) ২০২৬, সন্ধ্যা ৬টা ৪৩ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ফরিদপুরের ভাঙ্গায় গভীর রাতে বসতঘরে অগ্নিকাণ্ডে আসমান হাওলাদার (৭০) নামে এক প্যারালাইজড রোগী নিহত হয়েছেন। এ ঘটনায় ঘরে আগুন দেওয়ার অভিযোগে নিহতের ছেলে সুজন হাওলাদারকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। রোববার (২২ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের দক্ষিণ চরচান্দ্রা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রাতে হঠাৎ আসমান হাওলাদারের বসতঘরে আগুন দেখতে পান প্রতিবেশীরা। প্যারালাইজড অবস্থায় ঘরের ভেতরে থাকা আসমান বের হতে না পারায় আগুনে পুড়ে ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলে ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সোমবার সকালে সুজন বাড়িতে এলে প্রতিবেশীরা তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।

নিহতের পরিবারের দাবি, সুজনের চতুর্থ বিয়ে নিয়ে তার দ্বিতীয় স্ত্রীর সঙ্গে পারিবারিক বিরোধ চলছিল। সেই বিরোধের জেরেই তিনি রাতে ঘরে আগুন দিয়ে পালিয়ে যান বলে অভিযোগ স্বজনদের। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, “রাতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে একজনের দগ্ধ মরদেহ দেখতে পাই। স্থানীয়রা নিহতের ছেলে সুজন হাওলাদারকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন। তাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।”

ওসি আরও জানান, পারিবারিক বিরোধের জেরে কিংবা কাউকে ফাঁসানোর উদ্দেশ্যে এ ঘটনা ঘটতে পারে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar